আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কোন ওয়েবসাইটে জানবেন ফলাফল?
আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল। আজ সকাল দশটায় ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। সাড়ে ১০টা থেকে মার্কশিট দেওয়া শুরু হবে। বেলা ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আজ সকাল দশটায় ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি।[উচ্চ মাধ্যমিকে প্রথম হুগলির অর্চিস্মান পাণিগ্রাহী, দেখে নিন মেধা তালিকা]
সাড়ে ১০টা থেকে মার্কশিট দেওয়া শুরু হবে জেলার সমস্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কেন্দ্রগুলি থেকে। বেলা ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএস করেও ফল জানা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।[প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, ফের কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর]

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, www.exametc.com, www.knowyourresult.com, www.timesinternet.in, www.indiaresults.com, www.schools9.com, www.resulsout.com- ওয়েবসাইটগুলিতে অনলাইনে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। মোবাইলে WB-12 লিখে তারপর নিজের রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২, ৫৪৪৪৪, ৫৬৭৬৭৫০ ও ৫৬২৬৩ নম্বরে।
এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৫০৭ জন। আজ তাঁদের ভাগ্য নির্ধারণ হবে। এ বথর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৫ মার্চ। পরীক্ষা শেষ হয় ২৯ মার্চ। পরীক্ষার ৬১ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এর তিনদিন আগে প্রকাশ হয় মাধ্যমিকের ফল।












Click it and Unblock the Notifications