কলকাতায় করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি সৌদি ফেরত
কলকাতায় করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি সৌদি ফেরত
নতুন করে করোনাভাইরাস আতঙ্ক ছড়াল কলকাতায়। সৌদি আরব থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। কলকাতা বিমানবন্দরে অবতরণের পরেই সৌদি আরব থেকে আসা সেই যাত্রীকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করোনা সংক্রামিত কলকাতায়
করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর। মিনারুল শেখ নামে মুর্শিদাবাদের ওই বাসিন্দা সৌদি আরবে সাফাই কর্মীর কাজ করতেন। আজ সকালে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দরেই থার্মাল স্ক্যানে মণিরুলের শরীরের তাপমাত্রা অনেকটাই বেশি ধরা পড়ে। তারপরেই তাঁকে সরাসরি বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়।

নতুন করে আতঙ্কে কলকাতা
সৌদি আরব থেকে আসা মুর্শিদাবাদের ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রামিত হলে তাঁকে যাঁরা সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়েছেন তাঁদেরও সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। কলকাতায় প্রথম থেকেই করোনা ভাইরাস সংক্রমণের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে একাধিক হাসপাতালে । কিন্তু পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত এখনও হয়নি।

দেশে বাড়ছে করোনা সংক্রমণ
কেরলে আজ নতুন করে করোনা ভাইরাস সংক্রামিত ৫ জনের সন্ধান পাওয়া গিয়েছে। যার জেরে করোনা সংক্রমণের সংখ্যা আরও বাড়ল দেশে। একাধিক রাজ্য ইতিমধ্যেই করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে।












Click it and Unblock the Notifications