২১শে-র মঞ্চে তৃণমূলে যোগ বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তির
কলকাতা, ২১ জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে শামিল হতে চান তিনি। চান বিষ্ণুপুরে নিজের বিধানসভা কেন্দ্রে মানুষের জন্য ভালো কাজ করতে। আর সেজন্যই তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন করেছিলেন তুষারকান্তি ভট্টাচার্য। সেই আবেদন গ্রাহ্য হয়েছে।
এদিন শহিদ দিবসের মঞ্চে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। ফলে বিধায়কদের দলবদলের যে খবর রটে গিয়েছিল, সেই মিছিল এদিন তুষারবাবুর হাত ধরে শুরু হল বলে মনে করা হচ্ছে।

গত বিধানসভা ভোটে কংগ্রেস-তৃণমূল জোট ভেঙে যাওয়ার পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছিল বিধায়ক তথা নেতা-কর্মীদের মধ্যে। এবারও সেরকম হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে।
তৃণমূল নেতা মুকুল রায় কয়েকদিন আগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ফের দলবদল করে তৃণমূলে আসতে চেয়ে কংগ্রেস নেতা-বিধায়কদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সেই বক্তব্যের সত্যতা এদিন প্রমাণিত হল। এর আগের কয়েকবছর এই মুকুল রায়ের হাত ধরেই অন্য দলের নেত-কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, এবারের ভোটে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে ৭৬৬৪১টি ভোট পেয়ে তুষারকান্তি ভট্টাচার্য পরাজিত করেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। শ্যামাপ্রসাদবাবু পেয়েছিলেন ৭৫৭৫০টি ভোট।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications