Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অমিত শাহকে চিঠি দিয়েও কাজ হয়নি! নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বাইরেন বিশ্বাস

নিরাপত্তাহীনতায় ভুগছেন বাইরন বিশ্বাস (Bayron Biswas)। গত মাসখানেক আগে সাগরদিঘি বিধানসভা নির্বাচনে জয় পান এই কংগ্রেস নেতা। বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর থেকেই হুমকি ফোন আসছে বলে অভিযোগ বাইরন বিশ্বাসের।

আর এরপরেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। যদিও এই বিষয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশে অভিযোগ করেছেন বলে দাবি কংগ্রেস বিধায়কের। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রকেও অভিযোগ করেছেন। কিন্তু কোথাও কোনও কাজ হয়নি। আর তাই বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাইরন বিশ্বাস। আবেদনে নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই সংক্রান্ত আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে।

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বাইরেন বিশ্বাস

আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। মামলার শুনানি হতে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। মামলায় আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার। তবে বাইরেন বিশ্বাসের এহেন পদক্ষেপকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, বাইরেন জেতার পর থেকে এলাকাতেই যান না। তাঁর বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে বলে দাবি দমদমের সাংসদের। তাঁর কথায়, উনি একজন ব্যবসায়ী। তবে নজর কাড়তেই বাইরেন আদালতের দ্বারস্থ হয়েছে বলে দাবি সৌগত রায়ের।

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বাইরেন বিশ্বাস

বাইরেন জানিয়েছেন, সাগরদিঘি কেন্দ্র থেকে জয়ের পর থেকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি লাগাতার হুমকি ফোন পাচ্ছেন বলেও অভিযোগ তাঁর। আর এরপরেই কলকাতা পুলিশকে এই বিষয়ে জানিয়েছিলেন বলে দাবি সাংসদের। কিন্তু কোনও কাজই হয়নি বলে অভিযোগ। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও এই বিষয়ে চিঠি দেন। শুধু তাই নয়, অমিত শাহকেও এই বিষয়ে বিস্তারিত চিঠি দিয়ে জানান বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ। কিন্তু সেখানেই খালি হাতে ফিরতে হয়। আর এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাইরেন।

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বাইরেন বিশ্বাস

বলে রাখা প্রয়োজন, সাগরদিঘি উপনির্বাচনের আগে থেকেই বাইরেনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে। এমনকি শ্লীলতাহানির মতো একটি অভিযোগও করা হয়। যদিও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছে বলে পালটা দাবি কংগ্রেসের। যদিও সমস্ত বিতর্কের পরেও বিপুল ভোটে সাগরদিঘি থেকে জয় পান কংগ্রেসের বাইরেন। আর তাতেই কার্যত প্রবল চাপে তৃণমূল। সাগরদিঘি নিয়ে এখনও পর্যালোচনা চলছে শাসকদলে। আর এর মধ্যে নয়া অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাইরেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+