আরজি কর হাসপাতালে সিআইএসএফ ও আধাসেনা, নিরাপত্তায় কোথায়, কারা থাকবেন?
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ছত্রছায়ায় আরজি কর হাসপাতাল। আজ বৃহস্পতিবার থেকেই হাসপাতালের নিরাপত্তা দিতে শুরু করেছে বাহিনী। সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তার জন্য বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনেই বাহিনী মোতায়েন।
আজ বৃহস্পতিবার থেকে আরজি কর হাসপাতালে মোতায়েন হবে আধাসেনা। হাসপাতালের ভিতরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআইএসএফ জওয়ানরা। আর বাইরে থাকবেন আধাসেনা জওয়ানরা।

হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে আগেই নিরাপত্তা বিষয়ে সেনা আধিকারিকদের বৈঠক হয়েছে। সেই মোতাবেক ২১ টি জায়গাকে বাছাই করা হয়েছে। সেই মতো সিআইএসএফ ও আধাসেনা জওয়ানরা নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে। হাসপাতালের গেটের একদম বাইরের অংশের নিরাপত্তার ভার থাকছে কলকাতা পুলিশের।
বাইরের কোনও ব্যক্তিই হুট করে আর হাসপাতালের ভিতর ঢুকতে পারবে না। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র নিয়ে হাসপাতালে চলাচল করতে হবে৷ তাদের নির্দিষ্ট পোশাক পরতে হবে। জুনিয়র, ইন্টার্ন বাদে অধ্যক্ষ বা কার্যনির্বাহী আধিকারিক বায়োমেট্রিক্স উপস্থিতি দেখিয়ে কাজ শুরু করবেন।
তিনটি শিফটে এই পাহারা চলবে হাসপাতালে। আপাতত দুই কোম্পানি জওয়ান আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে৷ একদিনে ১৮৫ জন আধাসেনা নিরাপত্তা দেবে হাসপাতালকে। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল। জুনিয়র চিকিৎসক, নার্সরা দাবি করেছিলেন, তারা বিপন্ন। নিরাপত্তা প্রয়োজন। পুলিশের নিরাপত্তায় মোটেও সন্তুষ্ট ছিলেন না তারা।
হাসপাতালের আউটডোর পরিষেবা কি এবার স্বাভাবিক হবে ? কাজে ফিরবেন কি জুনিয়র চিকিৎসকরা? সেই প্রশ্ন থাকছে। দীর্ঘ সময় ধরে হাসপাতালের কাজকর্ম সঠিক পথে হচ্ছে না। রোগীদের চিকিৎসা পরিষেবা নিয়েও সমস্যা হচ্ছে৷ এবার কি ছন্দে ফিরতে শুরু করবে হাসপাতাল?
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications