RG Kar Hospital Case: 'বেওয়ারিশ লাশ' পাচারে অভিযুক্ত সন্দীপ? আরজি করের মর্গে গেল সিবিআই

RG Kar Hospital Case: আরজি করের ঘটনার ২০ দিন কেটে গিয়েছে। এমনকি সিবিআই'য়ের হাতে তদন্তভার আসার পর কেটে গিয়েছে ১৪ দিন। ঘটনায় সিবিআই'য়ের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সঞ্জয় রায় ছাড়া কেউই এখনও গ্রেফতার হয়নি।

এর মধ্যেই আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের (RG Kar Hospital Case) সমস্ত আর্থিক দুর্নীতির তদন্তভার সিবিআই'য়ের (CBI) হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High COurt)। ধর্ষণ করে খুন এবং আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

cbi rg kar

আজ বৃহস্পতিবার ফের একবার তাঁকে তলব করা হয়েছে। 'অভয়া'-কাণ্ডে এখনও পর্যন্ত ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই। কিন্তু দীর্ঘ জেরা পর্বেও বহু মিসিং লিঙ্ক এখনও রয়েছে বলে সুত্রে খবর। সেগুলির উত্তর এখনও আধিকারিকরা স্পষ্ট ভাবে পাচ্ছেন না বলেই খবর। অন্যদিকে আর্থিক কেলেঙ্কারির (RG Kar Hospital Case) তদন্তে আজ বৃহস্পতিবার ফের আরজি কর হাসপাতাল গেলেন তদন্তকারীরা।

জানা যাচ্ছে, নিজাম প্যালেস থেকে পাঁচ সদস্যের সিবিআই'য়ের টিম এলেন আরজি কর হাসপাতালের প্লাটিনাম জুবলি বিল্ডিং-এর পাশের মর্গে যান। মৃতদেহ বাংলাদেশে পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সূত্রের খবর, আর্থিক দুর্নীতির পাশাপাশি সেই ঘটনার তদন্তে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এলেন সিবিআই আধিকারিকরা। প্রায় দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে তদন্ত চলছে বলে খবর। মর্গের বেশ কয়েকজনকেও জেরা করা হচ্ছে বলে খবর। এমনকি হাসপাতালের বেশ কয়েকটি জায়গও ঘুরে দেখছেন বলে খবর।

বলে রাখা ইতিমধ্যেই সিবিআই সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছে। যদিও দিনের পর দিন কেটে যাচ্ছে। মেয়ের বিচার পাওয়া নিয়ে এখনও কোনও আশা দেখা যাচ্ছে না। এই অবস্থায় সিবিআই'য়ের উপরে চাপ বাড়ানোর কথা বলছেন অভয়া'র বাবা-মা।

তিনি বলছেন, সিবিআই'য়ের তরফে যোগাযোগ করা হয়েছিল। আমরাও বিচারের কথা তাঁদের কাছে জানিয়েছি। তাঁরা বারবার জানাচ্ছেন, ঘটনায় দোষী যাতে শাস্তি পায় তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালাবেন। কিন্তু কবে? তা নিয়ে প্রশ্ন অভয়ার বাবা-মায়ের। শুধু তাঁরাই নয়, গোটা দেশ এখন অভয়ার বিচারের দাবিতে সিবিআই'য়ের দিকে তাকিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+