অভয়াকে ধর্ষণ খুনে 'রহস্যময়' ব্যক্তির খোঁজ! জেরা মীনাক্ষীকেও, ইডির স্ক্যানারে তৃণমূল বিধায়ক
RG Kar Hospital Doctor Death: অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় রহস্যময় ব্যক্তির খোঁজ! কে সেই ব্যক্তি? আর তা জানতেই সল্টলেকের এক হোটেলের আধিকারিক এবং কর্মীদের তলব করল সিবিআই। অন্যদিকে DYFI- নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
এক আইনজীবীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার এগারোটা নাগাদ সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মীনাক্ষী। প্রায় দু'ঘণ্টা তাঁকে জেরা করা হয় বলে খবর। বলে রাখা প্রয়োজন, গত ৯ অগাস্ট অর্থাৎ আরজি করের মহিলা ডাক্তার দেহ যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল, সেই সময় একটি ছবি ভাইরাল হয় (RG Kar Hospital Doctor Death) ।

যার মধ্যে দেখা যায় মীনাক্ষী মুখোপাধ্যায়কেও। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় মৃতদেহের গাড়িকে আটকাচ্ছেন তিনি।এমনকি গত ১৪ তারিখ আরজি কর হাসপাতালের ভাঙচুরের ক্ষেত্রেও ডিওয়াইএফআই'য়ের পতাকা দেখা যায়। এই সমস্ত বিষয় নিয়ে জেরা করতেই মীনাক্ষীকে সিবিআই আধিকারিকরা তলব করেন।
তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগে তিনি জানান, তদন্তে সহযোগিতা করতে ডাকা হয়েছে। আর সেজন্যেই এসেছি। নির্যাতিতা যাতে বিচার পান, তার জন্য সব রকম সাহায্য করব। অন্যদিকে ঘটনার পর একাধিক ব্যক্তির ফোন বাজেয়াপ্ত করে সিবিআই। এমনকি বেশকিছু সন্দেহজনক নম্বরকেও ট্র্যাক করা হয়।
আর তা করার সময় দেখা যায় সন্দেহজনক একটি নম্বরের লোকেশন সল্টলেক সেক্টর ২ এর একটি হোটেলে রয়েছে। এরপরেই একেবারে গভীরে গিয়ে তদন্ত শুরু করেন তদন্তকারীরা। বুধবার ওই হোটেলে গিয়ে যাবতীয় নথি জমা দেওয়ার কথা জানিয়ে আসে সিবিআই। তলব করা হয় আধিকারিক এবং কর্মীদেরও। এরপরেই সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তাঁরা।
গত ৯ অগাস্ট অর্থাৎ আরজি করের মহিলা ডাক্তারের মৃত্যু ঘিরে উত্তাল হয় বাংলা। সেদিনই রহস্যজনক ওই ব্যক্তি বিকেলের পর অ্যাপের মাধ্যমে ওই হোটেল বুক করেন। রাতে সেখানে ওঠেন এবং সকালেই বেরিয়ে যান। কিন্তু কেন? কি রয়েছে এর কারন? সমস্ত কিছু এখন সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে খবর। অন্যদিকে আর্থিক দুর্নীতি কাণ্ডেও তদন্তে গতি বাড়াচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তাঁকে আজ বৃহস্পতিবার তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে (RG Kar Hospital Doctor Death) । গত কয়েকদিন আগে একাধিক












Click it and Unblock the Notifications