নারদ-তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা! উঠছে নানা প্রশ্ন
নারদ তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করেছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। সূত্রের খবর, রাকেশ আস্থানা বলেছেন, তদন্ত ঠিকঠাক হয়নি।
নারদ তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করেছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। সূত্রের খবর, রাকেশ আস্থানা বলেছেন, তদন্ত ঠিকঠাক হয়নি। কেন বিভিন্ন সময়ে তদন্তের অগ্রগতি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর।

নারদ তদন্ত নিয়ে অখুশি সিবিআই-এর পদস্থ কর্তা। বুধবার সকালে নিজাম প্যালেসে রাজ্যের বিভিন্ন চিটফান্ড প্রতারণা মামলার অগ্রগতি নিয়ে বৈঠক করেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। সবকটি চিটফান্ড মামলার সঙ্গে যুক্ত আধিকারিকদের ডাকা হয় বৈঠকে। নিজাম প্যালেসের ১৫ তলার কনফারেন্স হলে শুরু হয়েছে এই বৈঠক।
সূত্রের খবর অনুযায়ী, বন্ধ ঘরে একএক করে অফিসারদের ডাকা হয়। এরকমই এক সময় ডাক পড়ে নারদ তদন্তের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রঞ্জিত কুমারের। বন্ধ ঘর হলেও, ঘরের বাইরে থেকে রাকেশ আস্থানার ভর্ৎসনার আওয়াজ বাইরে ভেসে আসে। কেস ডায়েরি দেখার পর অসন্তুষ্ট হন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, নারদ তদন্ত ঠিকমতো করা হয়নি বলে জানিয়েছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর। কেন সময় মতো দিল্লিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়নি সেই প্রশ্ন তুলেছেন রাকেশ আস্থানা। এর পিছনে কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যভাবে তদন্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে তৃণমূলের অভিযোগ, সিবিআই কর্তার এই সফর আসলে বিজেপির নির্বাচনী কৌশল।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications