সাতসকালে ফের অ্যাকশনে CBI! এই জায়গায়গুলিতে চলছে তল্লাশি অভিযান, তদন্তে হাজার কোটির প্রতারণা মামলা
হাজার কোটি টাকার প্রতারণা মামলার তদন্তে এবার বড়সড় অভিযান শুরু করল সিবিআই। আজ সকাল থেকেই কলকাতার ট্যাংরা শিল্পতালুক এবং তপসিয়া এলাকার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

সূত্রের খবর অনুসারে, আজ সকালে ট্যাংরায় ভারা টেকনোলজি নামে একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় সিবিআই। জানা যাচ্ছে যে, এই সংস্থার সঙ্গে কানোরিয়া ফাউন্ডেশনেরও যোগ রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, যে বহুতলে ওই অফিসটি রয়েছে সেটিও নাকি কানোরিয়াদের সংস্থা শ্রেই ফাউন্ডেশনের নামে নথিভুক্ত।
পাশাপাশি তপসিয়াতেও ভারা টেকনোলজির আরেকটি অফিসে আজ হানা দেয় সিবিআই-এর একটি দল। সেইসঙ্গে, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে নিউ রোডের ৩২ কিউ নম্বর ঠিকানায় সুনীল কানোরিয়ার অফিসেও আজ তল্লাশি চালানো হয়। তবে সেখানে গিয়ে সিবিআই আধিকারিকরা জানতে পারেন যে, সুনীল কানোরিয়া এখন আর ওই ঠিকানায় থাকেন না। তবে জানা গিয়েছে যে, তাঁর পরিবারের অন্য সদস্যরা সেখানে থাকেন।
এরপর আলিপুরের ৭ নম্বর আলিপুর অ্যাভিনিউতে সুনীল কানোরিয়ার আরেকটি অফিসেও সিবিআইয়ের একটি দল যায়। তদন্তকারী সংস্থার সূত্রে খবর অনুসারে, একটি ভুয়ো বিনিয়োগ স্কিম দেখিয়ে প্রায় ১ হাজার কোটি টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে।
এই মামলায় শ্রেই ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স প্রাইভেট লিমিটেড-এর কর্ণধার সুনীল কানোরিয়া এবং হেমন্ত কানোরিয়ার একাধিক অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।
শাসকদলের তরফ থেকে আগেই অভিযোগ করা হয়েছিল যে, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলি পুরনো মামলা খুঁড়ে রাজনৈতিক উদ্দেশ্যে সক্রিয় হচ্ছে। বর্তমান সিবিআই অভিযানের ক্ষেত্রেও সেই একই অভিযোগ নতুন করে উঠে আসছে রাজনৈতিক মহলে।
-
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে











Click it and Unblock the Notifications