Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টাকার বদলে প্রশ্ন মামলায় সিবিআই-এর অ্যাকশন! সকাল থেকে মহুয়া মৈত্রের বিভিন্ন ঠিকানায় তল্লাশি

টাকার বদলে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়েরের পরে এবার তাঁর বিভিন্ন ঠিকানায় তল্লাশি সিবিআই-এর। শনিবার সকালে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপির লোকসভার সদস্য নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সিবিআই-এর প্রাথমিক তদন্তের রিপোর্টের পরে লোকপালের নির্দেশে এফআইআর নথিভুক্ত করা হয়।

ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে দুবাই ভিত্তিক ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র। যদিও মহুয়া মৈত্র এই অভিযোগ অস্বীকার করেছিলেন।

টাকার বদলে প্রশ্ন মামলায় লোকপাল সিবিআইকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল। সেইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছিল লোকপাল। লোকপাল তার আদেশে বলেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ মূল্যায়নের পরে দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ রয়েছে এবং তা খুবই গুরুতর প্রকৃতির।

এদিন সকালে আলিপুর জাজেস কোর্ট রোডে রত্নাবলি অ্যাপার্টমেন্টে ডিএল মৈত্রের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই। কেয়ারটেকার জানিয়েছিলেন ফ্ল্যাটটি মহুয়া মৈত্রের বাবার। তবে মহুয়া মৈত্র এই ঠিকানায় আসেন না বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ফ্ল্যাটের কেয়ারটেকার। সকাল সাতটে থেকে তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে।

গোটা বিষয়টির সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের পর থেকে। তিনিই রিয়েল এস্টেট ব্যবসায়ী হিরানন্দানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন। মহুয়ার প্রাক্তন বন্ধু তথা আইনজীবী জয় অনন্ত দেহদরয়ের অভিযোগের ভিত্তিতেই নিশিকান্ত দুবে এই অভিযোগ করেন।

নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, মহুয়া মৈত্র লোকসভা সদস্য হিসেবে পোর্টালের লগইন পাসোয়ার্ড দর্শন হিরানন্দানিকে শেয়ার করেছিলেন। নিশিকান্ত দুবের অভিযোগ অনুযায়ী, মহুয়া মৈত্র লোকসভায় অন্তত ৫০ টি এমন প্রশ্ন করেছিলেন, যা হিরানন্দানি ও তার পরিবারের ব্যবসার সঙ্গে সম্পর্ক যুক্ত। বিজেপি সাংসদ আরও অভিযোগ করেছিলেন, এই প্রশ্ন করার পরিবর্তে মহুয়া মৈত্র নগদে দুই কোটি টাকা পেয়েছিলেন। মহুয়া মৈত্র নিজের লোকসভার পোর্টালের লগইন পাসোয়ার্ড শেয়ার করার বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন।

অভিযোগ ওঠার পরে লোকসভার অধ্যক্ষ এম বিড়লা একটি কমিটি গঠন করেন। সেখানে নিশিকান্ত দুবে, মহুয়া মৈত্র-সহ অনেকের বয়ান রেকর্ড করা হয়। এরপর গত নয় নভেম্বর ক্যাশ ফর কোয়ারির অভিযোগে মহুয়া মৈত্রের লোকসভা সদস্যপদ বাতিলের সুপারিশ করা হয়। কমিটির ছয় সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন এবং গত ডিসেম্বরে মহুয়া মৈত্রের লোকসভা সদস্যপদ খারিজ করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+