Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গভীর রাত পর্যন্ত বৈঠক! সকালেই রাজ্য পুলিশের FIR চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ CBI

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। রাজ্য পুলিশের FIR চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। রাজ্য পুলিশের FIR চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রাজ্য পুলিশের FIR চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ CBI

লালনের মৃত্যুর পরেই পুলিশের তরফে একটি এফআইআর করা হয়েছে। যেখানে ডিআইজি সিবিআই সহ আধিকারিক ও অফিসার মিলিয়ে ৭ জনের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। নাম রয়েছে এসপি সিবিআইয়ের।

এছাড়া আরও চারজন অফিসারের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যেরও নাম রয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

আর এর মধ্যেই রাজ্য পুলিশের FIR-কে চ্যালেঞ্জ ছুঁড়ল সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই সংক্রান্ত মামলার আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই মতো আজ বুধবারই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। ফলে মামলা কোনদিকে গড়ায় সেদিকেই নজর সবপক্ষের।

তবে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আবেদন, এটা একটি আত্মহত্যার ঘটনা। কিন্ত্য অন্যান্য মামলার তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেও FIR করা হচ্ছে বলে অভিযোগ সিবিআইয়ের। যার ফলে তদন্তকারী আধিকারিকরা রীতিমত আশঙ্কাতে রয়েছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এতে অন্যান্য হেভিওয়েট মামলাগুলিতে প্রভাব পড়বে বলেও আশঙ্কা।

বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই মঙ্গলবার রাতেই সিবিআই কর্তা অজয় ভটনগর কলকাতাতে পৌঁছে গিয়েছেন। দিল্লি থেকে রাতারাতি কলকাতাতে ছুটে আসেন। আর রাতেই কলকাতাতে সিবিআই দফতরে পৌঁছে যান। গভীর রাত পর্যন্ত বৈঠক চলে বলে জানা যাচ্ছে। একাধিক বিষয় নিয়ে কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক অজয় ভাটনগর করেন বলে জানা যাচ্ছে।

এমনকি আজ বুধবার সকাল থেকেও এই বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে এফআইআর সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি আইনজীবীদের সঙ্গেও দফায় দফায় আলোচনা হয়েছে বলে খবর। আর এরপরেই রাজ্য পুলিশের FIR চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হয়েছে বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে লালনের মৃত্যু নিয়ে আরও একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। আজ বুধবার সেই মামকার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষন করা হয়।

বেলা ১.১৫ তে মামলায় সংযুক্ত সকল পক্ষকে নোটিস দিয়ে সব পক্ষের উপস্থিতে ফের দৃষ্টি আকর্ষনের নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সকল পক্ষ উপস্থিত থাকলে এবং রাজি থাকলে আজ বুধবার ২ টোয় শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে না হলে আগামীকাল বৃহস্পতিবার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+