মইদুলের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা
মইদুলের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা
নবান্ন অভিযানে মইদুলের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রে জানা গিয়েছে, ডিওয়াইএফআইয়ের রাজ্য নেতৃত্ব এই মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষন করে রাজ্য সভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, গত ১১ ফেব্রুয়ারি বামেদের ছাত্র সংগঠন নবান্ন অভিযানে নির্বিচারে পুলিশের লাঠি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের কোতোয়ালি পুরের বাম সমর্থক মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয়।
এবং একজন নিখোঁজ রয়েছে। তাঁর কোনও হদিস পাওয়া যায় নি। পুলিশের এই লাঠি চালানো মানবাধিকার লংঘনের সামিল তাই এই ঘটনার প্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছে।আদালত এই মামলার গুরুত্ব বিচার করে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির জন্য রেখেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার নবান্ন অভিযানে গিয়ে 'জখম' বাম যুব ও ছাত্র সংগঠনের কর্মীর মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনায় বামনেতা ফুয়াদ হালিম জানান, 'মইদুলের দেহে লাঠির আঘাতের চিহ্ন ছিল। লাঠির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, জল জমে ফুসফুসেও। মারধর ছাড়া মৃত্যুর অন্য কারণ নেই।'
কিন্তু গতকাল রাতে যে পোস্টমর্টেম রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে, মইদুলের হাঁটুতে আঘাত রয়েছে। তবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে সেরকম কোনও আঘাত নেই। ময়নাতদন্তের রিপোর্টে অবশ্য ইঙ্গিত দেওয়া হয়েছে, মইদুলের শরীরের কোনও একটি গুরুত্বপূর্ণ অঙ্গে আগে থেকেই সমস্যা ছিল৷ যদিও এই পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াও তাঁর কিডনি, লিভার, হার্ট পাঠানো হচ্ছে ভিসেরা পরীক্ষার জন্য। কিন্তু এই ময়নাতদন্তের রিপোর্ট নিয়েই প্রশ্ন তুলেছে বামেরা।
তাঁদের দাবি, ময়নাতদন্ত নিয়ে পুলিসের বয়ান সঠিক নয়। পুলিসের বিরুদ্ধেই যখন অভিযোগ যখন তখন পুলিসের তদন্ত নিয়ে সন্দিহান বাম কর্মীরা। তাই এই ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিপিএম।
এদিকে কলকাতার মৌলালিতে এসএফআই দফতরের সামনে কলকাতা পুলিশের কর্তব্যরত এএসআই অভিনব দত্তের ওপর বামকর্মীদের হামলা ও মারধরের ঘটনায় বামেদের বিরুদ্ধেও এবার মামলা দায়ের করেছে পুলিশও। আক্রান্ত পুলিস কর্মীর অভিযোগের ভিত্তিতে ২০০/২৫০ অজ্ঞাত পরিচয়ের বাম কর্মীদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৩, ৩৩২, ৩২৪ ধারায় এফআইআর দায়ের করেছে তালতলা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications