শিয়ালদহ-হাওড়ায় লোকাল ট্রেনের টিকিট মিলছে কার্ডেই, স্টেট ব্যাঙ্কের সহায়তায় চালু ক্যাশলেস পরিষেবা

ক্যাশলেস পরিষেবার দিকে আরও একধাপ এগিয়ে গেল রেল। স্টেট ব্যাঙ্কের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় এই পরিষেবা চালু করল পূর্ব রেল।

কলকাতা, ১২ ডিসেম্বর: এবার থেকে লোকাল ট্রেনেও টিকিট কাটা যাবে কার্ড থেকে। শনিবার হাওড়া ও শিয়ালদহ স্টেশনে শুরু হল এই ক্যাশলেশ পরিষেবা। এবার বিনা টাকাতেই আপনি রেল ভ্রমণ করতে পারবেন। হাতে কার্ড থাকলেই আপনার গন্তব্যে পৌঁছতে আর কোনো সমস্যা হবে না।

লোকাল ট্রেনের টিকিট কাটতে গিয়ে খুচরোর সমস্যায় বিব্রত হওয়ার ঘটনা প্রত্যেকদিনের। সেই সমস্যা দূরীকরণে ক্যাশলেস পরিষেবার দিকে আরও একধাপ এগিয়ে গেল রেল। স্টেট ব্যাঙ্কের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় এই পরিষেবা চালু করল পূর্ব রেল। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে টাকা ছাড়া শুধু কার্ড ব্যবহার করে লোকাল ট্রেনের টিকিট পাওয়ার বিষয়টিতে যাত্রীরা আগ্রহান্বিত।

শিয়ালদহ-হাওড়ায় লোকাল ট্রেনের টিকিট মিলছে কার্ডেই, স্টেট ব্যাঙ্কের সহায়তায় চালু ক্যাশলেস পরিষেবা

হাওড়া ও শিয়ালদহ স্টেশনের টিকিট কাউন্টারে সোয়াইপ মেশিন বসানোর পর স্টেট ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার পার্থ প্রতীম সেনগুপ্ত বলেন, শুধু লোকাল ট্রেনের দৈনিক টিকিটই নয়, কার্ডের সাহায্যে মান্থলি ও সিজিনাল টিকিটও কাটা যাবে। পরীক্ষণীয়ভাবে শিয়ালদহ ও হাওড়াতে চালু করে দেওয়া হল এই পরিষেবা। আগামী ১৫ দিনের মধ্যে আরও ১৫টি মেশিন বসানো হবে।

এ ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে যে সমস্ত স্টেশনগুলিতে যাত্রী সংখ্যা বেশি, সেই স্টেশনগুলিকে। ১ জানুয়ারি থেকে এই স্টেশনগুলিতে সোয়াইপ মেশিনে টিকিট কাটলে শূন্য দশমিক ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+