লিপস অ্যান্ড বাউন্ডসের টাকার সোর্স কী? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জানতে চাইল আদালত

প্রাথমিক দুর্নীতি মামলায় কাকুর ভয়েস স্যাম্পল নিয়ে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। সেই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের টাকার সোর্স জানতে চেয়েছে আদালত। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের। সেই সংস্থায় তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার করেছে ইডি। সংস্থার অন্যকম ব্যক্তি কালী ঘাটের কাকু বা সুজয় ভদ্র এখনও ইডি হেফাজতে রয়েছে। তার ভয়েস স্যাম্পেলও টেস্ট করেছে ইডি। কিন্তু সেই রিপোর্ট এখনও আদালতে জমা পড়েিন।

Calcutta High Court

বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল মামলার শুনানি। তাতে অবিলম্বে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল পরীক্ষার রিপোর্ট দিতে বলেছেন বিচাপতি। তিনি প্রশ্ন করেছিলেন, ডিভিশন বেঞ্চে কিছু বিচারাধীন আছে কি? তাতে মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, হ্যাঁ আছে। প্যানেল প্রকাশের কথা বলা হয়।
এতে তদন্তের কোন সমস্যা নেই। বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

সেই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসে টাকার সোর্স সম্পর্কে ইডি জানতে পেরেছে কিনা তা জানতে চান বিচারপতি।
সিবিআই.... প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। অনেক এটাচমেন্ট করা হয়েছে। সিবিআই অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে। দ্রুত কি তদন্ত শেষ হবে, প্রশ্ন করেন বিচারপতি।

সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী তার উত্তরে জানিয়েছেন, 'শুরু হয় স্কুল সার্ভিস থেকে তারপর পুরসভা রেশনে যায়। ইন্টারমিঙ্গুয়াল হয়ে আছে। প্যান্ডুরা বক্সের মতো।' তার পাল্টা বিচারপতি প্রশ্ন করেন,
'শেষবার আপনাদের এটাচমেন্ট কিছু ছিল না। কোর্ট বলার পর করেছিলেন। ভয়েস স্যাম্পল এর রিপোর্ট কি হল?
এখনও আসেনি। কত দিন সময় লাগে আসতে। দুমাস পার হয়ে গেল। CFSL এর সঙ্গে যোগাযোগ করুন। এগুলি খুব দরকার যদি কিছু করতে চান। নাহলে স্যাম্পল নিয়ে কি লাভ' প্রশ্ন করেন বিচারপতি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+