পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে! বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট
Calcutta High Court: বেআইনি নির্মান ভাঙতে রাজ্য পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে।
নারকেল ডাঙার বেয়াইনি নির্মান মামলায় এমনটাই কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আগামী ১০ মার্চ ওই নির্মান ভাঙা সম্পূর্ণ না হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মোতায়েন করে বাড়ি ভাঙা হিবে, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বেআইনি বাড়ি ভাঙা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, কলকাতা পুরসভার বোরো ৩ এর নারকেল ডাঙা থানা এলাকার একটি পাঁচ তলা বাড়িকে বেআইনি বলে রিপোর্ট দেয় পুরসভা। বাড়ি ভাঙার নির্দেশের পরেও কাজ হয়নি দেখে এদিন চরম ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পুলিশ কি করছে, সরাসরি এই প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহার।

মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, পুরসভা নিজেই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে সেটা প্রয়োগ করার দায়িত্ব তাদের।
বলে রাখা প্রয়োজন, এদিন কলকাতা পুরসভার তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয় কলকাতা হাইকোর্টে। তারা দজানায় আদালতের নির্দেশ পালন করতে ব্যার্থ, কারণ জবরদখলকারীদের বের করতে পুলিশ কোনও সাহায্য করছে না। কিছু ছবিও দেওয়া হয়। আর ত দেখে এদিন বিচারপতি অমৃতা সিনহার কড়া পর্যবেক্ষণ, পুলিশ না নিরাপত্তা দিলে ওই বাড়ি ফাঁকা করতে কিভাবে কাজ করবে পুরসভা? যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে সেখানে কেন্দ্রীয় পুলিশ কে আনতেই হবে বলেও এদিন পর্যবেক্ষণ আদালতের।
যদিও এক্ষেত্রে আরেকটু সময় দেওয়ার আবেদন কলকাতা হাইকোর্টের কাছে জানায় পুরসভা। তাঁরা বলে,
প্রথম তলা খালি করলেও বাকিতলায় জবরদখলকারীদের জন্য ভাঙা সম্ভব হয়নি, আরেকটু সময় দেওয়া হোক। যদিও তা দিতে নারাজ ছিলেন বিচারপতি সিনহা। স্পষ্ট বিচারপতিও বলেন, আরেকটু সময় দেওয়ার কোন কারন দেখছি না। পুলিশ কিছুই করতে পারছে না। সাত দিনে শুধু পাঁচ তলার ছাদ ভেঙছেন! পাঁচতলা ভাঙতে এক বছর সময় লাগবে নাকি?
এই বিষয়ে এদিন দীর্ঘ শুনানি চলে কলকাতা হাইকোর্টে। শুনানি শেষে এই মামলায় আদালতের নির্দেশ, পুলিশের দায়িত্ব কোন বাধা যেন না আসে তা নিশ্চিত করা। আর এজন্য ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর এর মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষে না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে বলেও এদিন নির্দেশে জানান বিচারপতি সিনহা।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications