Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Justice Abhijit Gangopadhyay: সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মঙ্গলেই ইস্তফা?

Justice Abhijit Gangopadhyay: সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! যদিও সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আবেদন আইনজীবীদের। সামনেই লোকসভা নির্বাচন। ভোটে মুখে বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শুধু তাই নয়, রাজনীতিতে আসার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। এর মধ্যেই সমস্ত মামলা থেকে তিনি অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Justice Abhijit Gangopadhyay

আজ সোমবার নিয়ম মেনেই এজলাসে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। আর সেখানেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান আইনজীবী কমলেশ ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী। বলেন, আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে। আমাদের ছেড়ে যাবেন না। এখনও আপনার কাজ শেষ হয়ে যায়নি।

সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখার আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে রাখেন আইনজীবী কমলেশ ভট্টাচার্য। যদিও সেই আবেদন কার্যত তৎক্ষণাৎ খারিজ করে দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) স্পষ্ট জানিয়ে দেন, আমি এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। যাওয়ার সময় হয়ে এসেছে। আমার জায়গায় অন্য কেউ আসবেন।

তবে দীর্ঘদিন ধরে হাইকোর্টে কাজ করছি, সবার সঙ্গে যোগাযোগ থাকবে বলেও মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে শেষবারের মতো এদিন এজলাস ছাড়ার আগে সবার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি (Justice Abhijit Gangopadhyay)। কথা বলেন মামলাকারীদের সঙ্গেও। আদালত সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই ইস্তফাপত্র দেবেন বলেও খবর।

বলে রাখা প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় যুগান্তকারী নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এমনকি শুনানি চলাকালীন বিচারপতির কড়া পর্যবেক্ষণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকেও। এমনকি সাংসদ হয়েও কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কীভাবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

যা নিয়ে শাসকদলের তোপের মুখেও পড়তে হয়েছে বিচারপতিকে (Justice Abhijit Gangopadhyay)। যদিও তাতে কর্নপাত করেননি বিচারপতি। এই অবস্থায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইস্তফা মন্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তবে কোন দলে বিচারপতি গঙ্গোপাধ্যায় যাবেন তা স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে ইতিমধ্যে কটাক্ষ শুরু করে দিয়েছে তৃণমূল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+