Primary Recruit Scam: ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্য-রিপোর্ট চাইল আদালত, দুর্নীতি-তদন্তের আওতায় কুন্তলের ‘কণ্ঠ’

Primary Recruitment Scam: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর (Kalighater Kaku) জামিন মামলায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে সিবিআইয়ের (CBI) রিপোর্ট তলব। রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের (Calcutta HC) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট পেশের নির্দেশ দিল হাইকোর্ট। আগামী মঙ্গলবারের মধ্যেই রিপোর্ট পেশ করার নির্দেশ।

প্রাথমিকে নিয়োগে দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র জামিন চেয়েছেন কলকাতা হাইকোর্টে। অসুস্থতা দাবি করেছেন তিনি। কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা কী রয়েছে, তা দেখতে চাইছে কলকাতা হাইকোর্ট। আদালতের বক্তব্য, রিপোর্ট কী আছে, তা দেখা হবে আগে। রিপোর্ট দিতে দেরি হচ্ছে কেন, সিবিআইকে সেই প্রশ্ন করে আদালত।

high court

সিবিআই জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যে তারা রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করছেন। আদালতে সময় চেয়েছে সিবিআই। মূলত স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিনের আবেদন জানিয়েছেন সুজয়কৃষ্ণ। সিবিআইয়ের রিপোর্ট দেখে তারপরেই কালীঘাটের কাকু জামিন পাওয়ার যোগ্য কি না, তা বিবেচনা করা হবে। মঙ্গলবার জামিন মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এদিকে, কালীঘাটের কাকুর পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অপর অভিযুক্ত কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নুমনা সংগ্রহ করতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে তাতে অনুমতিও দিয়েছে আদালত। আগামী সপ্তাহেই কুন্তলের কণ্ঠস্বর রেকর্ড করবে সিবিআই। শুক্রবার আদালতে শুনানিতেই এই আবেদন জানায় সিবিআই। ১৮ ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কুন্তল ঘোষের ভয়েস স্যাম্পেল নিতে পারে সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। দীর্ঘ টানাপোড়েনের পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে পেরেছে সিবিআই। আর এবার তাদের অনুমান, কুন্তল ও কালীঘাটের কাকুর মধ্যে কথা হওয়ার প্রমাণ রয়েছে।

আর তাই একা কাকু নন, কুন্তলেরও কণ্ঠস্বর পরীক্ষা করে দেখার দরকার রয়েছে। ইডি ও সিবিআইয়ের দুই মামলাতেই জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। তাঁর কণ্ঠস্বরের নমুনা পেলে এবার আরও গতি পাবে তদন্ত প্রক্রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+