করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কলকাতা পুলিশকর্মীদের পাশে এবার সিএবি
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল কলকাতা পুলিশকর্মীদের পাশে এ বার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। জানা গিয়েছে, ইডেনে তৈরি হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের জন্য অস্থায়ী কোরায়ান্টিন সেন্টার।
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল কলকাতা পুলিশকর্মীদের পাশে এ বার বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। জানা গিয়েছে, ইডেনে তৈরি হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের জন্য অস্থায়ী কোরায়ান্টিন সেন্টার। শুক্রবার সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে জরুরি চিঠি দিয়ে কলকাতা পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব ইডেন গার্ডেন্সের কিছু অংশ কোয়ারান্টিন সেন্টারের জন্য বরাদ্দ করার অনুরোধ জানায়।

অভিষেক ডালমিয়া জানান, 'সমস্যার মুহূর্তে প্রশাসনকে সাহায্য করা আমাদের কর্তব্য। পুলিশকর্মীদের জন্য ইডেনে অস্থায়ী কোয়ারান্টিন সেন্টার করা হচ্ছে, যাঁরা সত্যিকারের করোনা যোদ্ধা।'শুক্রবার জরুরি ভিত্তিতে এ ব্যাপারে লালবাজারে পুলিশের বড় কর্তাদের সঙ্গে বৈঠকও করেন সিএবি কর্তারা। পুলিশ ও সিএবি কর্তারা যৌথ ভাবে কোয়ারান্টিন সেন্টারের জন্য জায়গা পরিদর্শনও করেন।












Click it and Unblock the Notifications