বাস ভাড়া বৃদ্ধির দাবি! মালিক সংগঠনগুলির চিঠি পরিবহণমন্ত্রীকে

এই সংগঠনগুলির যৌথ ফোরাম জয়েন্ট কনফেডারেশন অফ ট্রান্সপোর্ট ওনার্স অফ বেঙ্গল ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে চিঠি লিখেছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে।

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সংঘ বদ্ধ হল পাঁচটি সংগঠন। এই সংগঠনগুলির যৌথ ফোরাম জয়েন্ট কনফেডারেশন অফ ট্রান্সপোর্ট ওনার্স অফ বেঙ্গল ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে চিঠি লিখেছে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। সংগঠনগুলির কর্তারা দাবি জানিয়েছেন অবিলম্বে রাজ্য সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুক। ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হোক তেমনটাই চাইছেন তারা।

বাস ভাড়া বৃদ্ধির দাবি! সঙ্ঘবদ্ধ সংগঠনগুলির চিঠি পরিবহণমন্ত্রীকে

বুধবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের দপ্তরে এই সংগঠনগুলির পক্ষ থেকে জরুরি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, একদিকে তারা আলোচনার জন্য তৈরি। অন্যদিকে পথে নেমেও দাবি আদায়ে তৎপর হবেন। সেই মতো ১৭ জুলাই প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে সংগঠনগুলির তরফ থেকে। এই বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও কড়া সমালোচনা করা হয়।

কেন পেট্রোপণ্যের ওপর জিএসটি বসানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন এই সংগঠনের সদস্যরা।
বাস মালিকদের দাবি, শুধু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিই নয়, গত কয়েক বছরে বেড়েছে আনুসঙ্গিক বিভিন্ন খরচ। কিন্তু বাড়েনি বাসের ভাড়া। তাই বর্তমান পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে পরিবহন শিল্প ধ্বংসের মুখে চলে যাবে। মত প্রকাশ করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+