২০২১-এর লক্ষে তৃণমূলের পাল্টা জনসংযোগ কর্মসূচি বিজেপির! পুজোর পরেই ১০ দিন হাঁটবেন গেরুয়া নেতৃত্ব

২০২১-এর লক্ষে বিজেপির কর্মসূচিতে ছুটি পুজোর কটা দিন। এর পরেই তেড়েফুঁড়ে নেমে পড়তে চলেছে গেরুয়া বাহিনী। ১৫ অক্টোবর মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিজেপির গান্ধী সংকল্প যাত্রা।

২০২১-এর লক্ষে বিজেপির কর্মসূচিতে ছুটি পুজোর কটা দিন। এর পরেই তেড়েফুঁড়ে নেমে পড়তে চলেছে গেরুয়া বাহিনী। ১৫ অক্টোবর মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিজেপির গান্ধী সংকল্প যাত্রা। এই কর্মসূচি পালিত হবে প্রতিটি লোকসভা কেন্দ্রে। অংশ নেবেন স্থানীয় সাংসদ এবং লোকসভা নির্বাচনে প্রার্থীরা।

তৃণমূলের মোকাবিলায় গান্ধী সংকল্প যাত্রা

তৃণমূলের মোকাবিলায় গান্ধী সংকল্প যাত্রা

তৃণমূলের জনসংযোগের মোকাবিলায় এবার বিজেপির সঙ্গী মহাত্মা গান্ধীর নাম। ১৫ অক্টোবর থেকে রাজ্য ব্যাপী তাদের যে কর্মসূচি শুরু হতে চলেছে, তার নাম দেওয়া হয়েছে গান্ধী সংকল্প যাত্রা। ২৫ অক্টোবর পর্যন্ত চলবে সেই যাত্রা। এই ১০ দিনে বিজেপি নেতা কর্মীদের হাঁটতে হবে ১৫০ কিমি। বিজেপি সাংসদ, বিধায়করা ছাড়াও কর্মসূচিতে জেলাস্তরের নেতাদের পাশে থাকবেন রাজ্যের নেতারাও।

১০ দফা দাবিতে মিছিল বিজেপির

১০ দফা দাবিতে মিছিল বিজেপির

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, প্লাস্টিক বর্জন, রাজনীতিতে স্বচ্ছতা এবং দুর্নীতি মুক্ত রাজনীতির দাবি-সহ ১০ দফা দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সারা দেশেই চলছে এই কর্মসূচি। ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ওই দিন বল্লভভাই প্যাটেলের জন্মদিন। তবে পশ্চিমবঙ্গে বিজেপির সেই কর্মসূচি পালন করা হবে ১৫ থেকে ২৫ অক্টোবর।

জনসংযোগ কর্মসূচি তৃণমূলেরও

জনসংযোগ কর্মসূচি তৃণমূলেরও

যদিও বিজেপির আগে জনসংযোগের কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল। তারা ইতিমধ্যেই জনসংযোগ যাত্রা শুরু করে দিয়েছে। নেতা কর্মীদের পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন তৃণমূল নেত্রী স্বয়ং। তৃণমূলের হাতে ইতিমধ্যেই বড় জনসংযোগ কর্মসূচি হল দিদিকে বলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+