BJP: উত্তপ্ত বিধানসভা, পুজোমণ্ডপে হামলার অভিযোগে মুলতুবি প্রস্তাব এনে ওয়াকআউট শুভেন্দুদের

Suvendu Adhikari: উৎসবের মরশুমে বাংলার বিভিন্ন পুজো মণ্ডপে হামলা চালানোর অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব (adjournment motion) আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও প্রস্তাব পাঠ করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির (BJP)। এরপরই বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের।

শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব শেষে মুলতুবি প্রস্তাব আলোচনার জন্য ওঠে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) তা নাকচ করলে স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে ওয়াকআউট করেন জনা চল্লিশ বিজেপি বিধায়ক। প্ল্যাকার্ড পোস্টারে রাজ্যের প্রতি উদাসীনতার অভিযোগ তোলা হয়। যদিও স্পিকারের দাবি, "এই ইস্যু নিয়ে আগে ২ বার আলোচনা হয়ে গিয়েছে। আলাদা করে মুলতুবি প্রস্তাবের প্রয়োজন নেই।"

WALKOUT

বিধানসভার অন্দরে অন্তত ১৫ মিনিট ধরে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। হিন্দুদের স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার নিশ্চিত করতে রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তাঁরা। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগও দাবি করে বিজেপি নেতৃত্ব।

বিধানসভায় এনিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিশ্বকর্মা পুজো থেকে কার্তিক পুজো পর্যন্ত উৎসবের মরশুমে দেবদেবীদের উপর আক্রমণ হয়েছে। আজকে সকালেও বীরভূমে হনুমান মন্দিরে হামলা হয়েছে। রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও বক্তব্য নেই। তোষণ করতে ওয়াকফ নিয়ে বক্তব্য রেখে চলে গেলেন উনি।"

শুভেন্দু আরও বলেন, "আমাদের বক্তব্য কোনও ধর্ম, কোনও রাজনৈতিক দলকে আক্রমণ ছিল না। তবু প্রস্তাবটুকুও পড়তে দেয়নি। অধ্যক্ষ বাধা দিয়ে তিনি প্রমাণ করলেন যে এই চেয়ারের তিনি রাজনীতিকরণ করেছেন। গার্ডেনরিচ, ফালাকাটা, শ্যামপুর, রাজাবাজার, বেলডাঙার মতো এলাকাগুলিতে হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে হামলা চালানো হচ্ছে। রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণে ব্যর্থ।"

স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। তিনি বলেন, "মেটিয়াবুরুজ, ফালাকাটা ও বেলডাঙায় পুজো মণ্ডপে হামলা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়।" স্পিকার বাধা দেওয়ায় ওয়াকআউট করতে বাধ্য হন বলে জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+