২০২১-এর বিধানসভায় বিরোধী দলের মর্যাদাও পাবে না তৃণমূল, ভবিষ্যদ্বাণী মুকুলের
২০২১-এর নির্বাচনে তৃণমূল রাজ্যে বিরোধীদলের মর্যাদাও পাবে না বলে মন্তব্য করেন মুকুল রায়।
দাদা হিসেবে ভাইকে উপদেশ দিতে এসেছিলেন। সব্যসাচী দত্তের সঙ্গে বৈঠকের পর এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। সব্যসাচী দত্ত আগে আগ্রহপ্রকাশ করুক, তারপর তাঁর বিজেপিতে আসা নিয়ে আলোচনা করা হবে। মন্তব্য করেন ওই বিজেপি নেতা। এদিন তিনি বলেন ২০২১-এর নির্বাচনে তৃণমূল রাজ্যে বিরোধীদলের মর্যাদাও পাবে না বলে মন্তব্য করেন মুকুল রায়।

এপ্রসঙ্গে মুকুল রায়কে পাশে বসিয়ে সব্যসাচী দত্ত বলেন, বিজেপি নেতা তাঁর মতো করে কথা বলেছেন। তিনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আর যে দল সম্পর্কে করছেন, তার পুরোটাই তিনি জানেন। তবে তিনি কোনও স্পেকুলেশন নিয়ে কথা বলতে রাজি নন।
মুকুল রায় বলেন, ২০২১-এর নির্বাচনে তৃণমূল বিরোধীদলের মর্যাদাটাও পাবে না। ৩০ টা সিটও তৃণমূল পাবে না বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি। নিজের ও সব্যসাচী দত্তের সম্পর্ক অনেক দিনের বোঝাতে ২০০৮ সালের কথা তুলে আনেন। বলেন, তখন এলাকায় দাপট রবীন মণ্ডল এবং তাপস চট্টোপাধ্যায়ের। তৎকালীন তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে খুন করার পর মাটি দেওয়ার লোাক পাওয়া যাচ্ছিল না। সেই সময় তিনি ও সব্যসাচীই তার ব্যবস্থা করেন।
মুকুল রায় বলেন, ২০১১-তে তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহস করছিল না। সেই সময় তাঁর বিরুদ্ধে সব্যসাচী দাঁড়ান এবং জয়লাভ করেন। তবে এদিনের বৈঠকে সব্যসাচীর বিজেপিতে যোদ দেওয়া নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications