Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্বামী বিবেকানন্দকে স্মরণ করে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা! ভয়ের বাতাবরণে ভোট, ফল নিয়ে প্রতিক্রিয়া বিজেপির

স্বামী বিবেকানন্দকে স্মরণ করে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা! ভয়ে বাতাবরণে ভোট, ফল নিয়ে প্রতিক্রিয়া বিজেপির

ভবানীপুর (Bhawanipore) কেন্দ্রের উপনির্বাচন আর সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) কাছে হার মেনে নিলেও, তা তাদের প্রত্যাশা মনো হয়নি বলেই জানিয়েছে। এব্যাপারে স্বামী বিবেকানন্দকে (Swami Vivekananda) স্মরণ করা হয়েছে বিজেপির (BJP) তরফে। রাজ্য সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এব্যাপারে বার্তা দিয়েছেন।

 পশ্চিমবঙ্গের ইতিহাসে ব্যতিক্রম

পশ্চিমবঙ্গের ইতিহাসে ব্যতিক্রম

প্রেস রিলিজে প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, নন্দীগ্রামে পর্যুদস্ত হওয়ার পরে ভবানীপুরে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনও এমন হয়নি, যে একজন হেরে যাওয়া প্রার্থী মুখ্যমন্ত্রী হয়েছেন। যা সবরকমের গণতান্তিক পরিকাঠামোকে লঙ্ঘন করেছেন বলেও এই প্রেস বার্তায় মন্তব্য করা হয়েছে। আর করোনা পরিস্থিতিতে এই উপনির্বাচনও ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্যসচিব বদান্যতায়। যা নিয়ে হাইকোর্টের তরফেও মুখ্যসচিবের পদক্ষেপের সমালোচনা করা হয়েছে। আর সাম্প্রতিক সময়ে নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাও এত ঘটেনি স্বাধীন ভারতে।

নির্বাচন হয়েছে ভয়ের মধ্যে

নির্বাচন হয়েছে ভয়ের মধ্যে

জিবের তরফে বলা হয়েছে নির্বাচন হয়েছে, রাজ্য প্রশাসনের অধীনে। এর মধ্যে ছিল ভয়ের বাতাবরণ। জনগণের সামনে ছিল নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাও। রাজ্য প্রশাসন বিজেপি প্রার্থীদের প্রচারে বাধা দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। সাধারণ মানুষের কাছে পৌঁছতে বাধা দেওয়া হয়েছে, যা কিনা একটা নির্বাচনে প্রার্থীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

মন্ত্রীদের সমর্থনে বিজেপি কর্মীদের ওপরে হামলা

মন্ত্রীদের সমর্থনে বিজেপি কর্মীদের ওপরে হামলা

রাজ্যের মন্ত্রীদের সমর্থনে তৃণমূলের ক্যাডাররা বিজেপি কর্মীদের ওপরে হামলা করেছে বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। মন্ত্রীরাও প্রকাশ্যে সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। আর নির্বাচন কমিশনও ভোটারদের ভয় দূর করতে তেমন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ বিজেপির। তিন কেন্দ্রের মধ্যে ভবানীপুরের ভোটে ব্যাপক সংখ্যায় ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। এমন কী বিজেপি প্রার্থীও ভোটের দিন এমন ভুয়ো ভোটারকে ধরে ফেলেন। কিন্তু তৃণমূল নেতৃত্বের চাপে কলকাতা পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ করেছে বিজেপি।

রাজ্যের পরিস্থিতি ভয়াবহ

রাজ্যের পরিস্থিতি ভয়াবহ

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যের পরিস্থিতি ভয়াবহ বলে অভিযোগ বিজেপির। একদিকে যেমন রাস্তার অবস্থা খারাপ, অন্যদিকে ড্রেনগুলোর পরিকাঠামোও খারাপ। পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও একই অবস্থা বলে মন্তব্য করা হয়েছে।

স্বামী বিবেকানন্দকে স্মরণ

স্বামী বিবেকানন্দকে স্মরণ

চিঠির শেষে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে বলা হয়েছে, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। কেননা রাজ্যে গণতান্ত্রিত পরিকাঠামো বারবার লঙ্ঘিত হচ্ছে। নির্বাচন আচরণবিধিরও লঙঘ্ন হচ্ছে। এসব তৃণমূলকে খুব বেশিদিন বাঁচাতে পারবে না। বিজেপি কর্মীরা সর্বত্র লড়াই করবে বলে চিঠিতে উল্লেখ করেছেন, রাজ্য সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করা পর্যন্ত তাঁরা থামবেন না বলেও জানিয়েছেন তিনি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+