পুলিশ সুপারকে দিয়ে ভোট লুঠ! লোকসভা নির্বাচনে তৃণমূলকে জবাব, বললেন মোদীর দলের সংখ্যালঘু নেতা

পঞ্চায়েত ভোটে পুলিশ সুপারকে দিয়ে মুর্শিদাবাদে ভোট লুঠ করিয়েছে তৃণমূল। এমনটাই অভিযোগ করলেন মুর্শিদাবাদের বিজেপি নেতা হুমায়ূন কবীর।

পঞ্চায়েত ভোটে পুলিশ সুপারকে দিয়ে মুর্শিদাবাদে ভোট লুঠ করিয়েছে তৃণমূল। এমনটাই অভিযোগ করলেন মুর্শিদাবাদের বিজেপি নেতা হুমায়ূন কবীর। যদি মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পায়, তাহলে মুর্শিদাবাদে তৃণমূল যোগ্য জবাব পাবে বলেও মন্তব্য করেছেন তিনি। তৃণমূল অশান্তি করতে গেলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

পুলিশ সুপারকে দিয়ে ভোট লুঠ! লোকসভা নির্বাচনে তৃণমূলকে জবাব, বললেন মোদীর দলের সংখ্যালঘু নেতা

শাসদদলের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেলে যোগ্য জবাব দেবেন তাঁরা। কলকাতায় এসে এমনটাই মন্তব্য মুর্শিদাবাদের বিজেপি নেতা হুমায়ূন কবীরের। একই সঙ্গে তাঁর দাবি, সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করে জেলায় লোকসভার তিনটি আসনে তৃণমূল ও কংগ্রেসকে টক্কর দেবে বিজেপি।

একসময়ে কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের রেজিনগর থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন হূমায়ূন কবীর। তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন তিনি। পরে অবশ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন হুমায়ূন। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াইও করেন তিনি। যদিও পরাজিত হন। তৃণমূলের মুর্শিদাবাদের দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী এসপিকে দিয়ে পঞ্চায়েত ভোটে রিগিং করেছিলেন বলে অভিযোগ তাঁর। পঞ্চায়েত ভোটের পরপর হুমায়ুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই হূমায়ূন কবীর মন্তব্য করেছিলেন, সিপিএম কিংবা কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিক মানুষে পরিণত করতে পারে একমাত্র বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+