Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maniktala By Election 2024: মানিকতলা জুড়ে 'সন্ত্রাস'! পুনর্নির্বাচন চেয়ে হাইকোর্টে যাচ্ছেন কল্যাণ

Maniktala By Election 2024: বিধানসভা উপ নির্বাচনেও বাংলায় অশান্তির ছবি! কোথাও ছাপ্পা, বুথ জ্যাম তো আবার কোথাও বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। দিনভর তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। শুনতে হল চোর অপবাদও!

আর এই সমস্ত ঘটনাকে চ্যালেঞ্জ করে ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন ফুটবলার (Kalyan Chaubey)। একই সঙ্গে একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানান।

Kalyan Chaubey

গত কয়েকমাস হয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) মিটেছে। সেই আবহেই এদিন ভোট হয় বাংলার চার কেন্দ্রে। যেমন- মানিকতলা (Maniktala By Election 2024), বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। সকালে ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করে। বেলা বাড়তেই পরিস্থিতি আরও অগ্নিভর্ভ হয়ে ওঠে। এমনকি গুলি চলারও ঘটনা ঘটে। তবে এদিন গোটা দিন ধরে 'ম্যান-মার্কিং' করে ফেলা হয় মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে।

বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ওয়ার্ডেই যান না কেন সেখানে বিক্ষোভের মধ্যে পড়তে হয় তাঁকে। কল্যাণ চৌবের (Kalyan Chaubey) দাবি, ভোটের নামে প্রহসন হয়েছে। পাথর, রড এবং বন্দুক নিয়ে হামলা হয়েছে। আমার এবং আমার গাড়ির উপর হামলা হয়েছে। ভোটারদের ভয় দেখানো হয়েছে এবং এজেন্টদের হুমকি দিয়ে তুলে দেওয়া হয়েছে। এমন ভোটিংকে আমি সমর্থন করিনা। মানুষের রায় নয় এটা। এর বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলেও সংবাদমাধ্যমকে জানান কল্যাণ চৌবে।

শুধু তাই নয়, একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবিও জানান। এই বিষয়ে সমস্ত অশান্তির ভিডিও কলকাতা হাইকোর্টে জমা দেবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী। যেভাবে ভোট হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। কল্যাণবাবুর কথায়, এই যদি বাংলার ছবি হয় তাহলে কোনও দিনই বিনিয়োগ আসবে না।

এই ছবির পরিবরতন হওয়ার প্রয়োজন। যদিও মানিকতলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। তাঁর দাবি, সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি। বড় কোনও ঘটনা ঘটলে তো জানতে পারতাম, সংবাদমাধ্যমে দাবি সাধন পান্ডের স্ত্রী।

অন্যদিকে মানিকতলা জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে ফুলবাগান থানার সামনে উত্তর কলকাতা বিজেপির তরফে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। বিজেপি নেতা তমঘ্ন ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। তিনি জানিয়েছেন, ৩১ নম্বর সহ অন্যান্য জায়গারও রিপোলিং'য়ের দাবি জানানো হবে খুব শীঘ্রই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+