শহরে ফের বাড়ছে বানজারা গ্যাংয়ের দৌরাত্ম? ভিখারির বেশে টাকা ছিনতাই কলকাতার বিভিন্ন প্রান্তে
শহরে ফের মাথাচাড়া দিচ্ছে বানজারা গ্যাং? ছিনতাই হল অবসরপ্রাপ্ত অধ্যাপকের টাকা
ফের বানাজারা গ্যাংয়ের দৌরাত্ম বাড়ছে গোটা কলকাতাতেই। সামনে আসছে একাধিক ছিনতাই, চুরির ঘটনা। দিনে দুপুরেই ভিখারির বেশে টাকা হাতিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতির দল। যার জেরে ঘুম উড়েছে কলকাতা পুলিশের। এদিকে শনিবার এরকমই এক বানাজারা গ্যাংয়ের খপ্পরের পড়লেন কলকাতার এক অবসর প্রাপ্ত অধ্যাপক।

কলকাতা পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে এজেসি বোস রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের কাছে। এদিন ওই হাসপাতালেই স্ত্রীর চিকিৎসার জন্য আসেন অবসরপ্রাপ্ত অধ্যাপক দীপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তখনই ভিখারির বেশে ওই অধ্যাপকের টাকাসুদ্ধ মানিব্যাগ হাতিয়ে চম্পট দেয় দুই কিশোর-কিশোরী। মুহূর্তেই মিশে যায় ভিড়ের মধ্যে। এদিকে এই ঘটনার পরই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত অধ্যাপকের পুত্রবধূ মহুয়া চক্রবর্তী।
এদিকে এদিনই ওই এলাকাতেই প্রান্তেও ভিক্ষা চাওয়ার নাম করে এক মহিলার মানিব্যাগ থছছিনতাই করে অল্পবয়সী দুই দুষ্কৃতী। এরাও বানাজারা গ্যাংয়ের সংক্রিয় সদস্য বলেই মনে করছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে বানাজার গ্যাংয়ের একাধিক সদস্যকে আটক করেছে পুলিশ। প্রতিবচর পুজোর আগেই গোটা শহরে এই ধরণের ছিনতাইবাজদের আনাগোনা অনেকটাই বেড়ে যায় বলে জানাচ্ছে কলকাতা পুলিশ। ফাঁকা স্টেশন চত্বর, ফুটপাথেই ঘাঁটি গাড়ে তারা। একই জায়গায় দীর্ঘদিন দেখতেও পাওয়া যায় না তাদের। পুলিশ সূত্রে খবর, মূলত মহিলা ও কিশোর-কিশোরীদেরই ছিনতাইয়ের কাজে লাগায় এই বানাজারা গ্যাং।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications