হাইকোর্টে জামিন, ভোটের আগে বড় স্বস্তি রেখা পাত্রের পাঁচ সঙ্গীর
আগামী ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট। আর তার আগে স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। কারণ, তাঁর পাঁচ সঙ্গীর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তারা ভোটগ্রহণ পর্বেও অংশ নিতে পারবেন। এই কথা জানানো হয়েছে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। রেখা পাত্রের পাঁচ সঙ্গীর পক্ষেই রায় গেল আদালতের। অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মন্ডল, উৎপল মাইতি, সুদেব দে৷ এই পাঁচ জন স্বস্তি পেলেন।

গত মঙ্গলবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশকে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সেদিন মামলা উঠেছিল। রাজ্যের তরফে জানানো হয়েছিল, প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। তবে কেউ সেই সময় পর্যন্ত ঘটনায় গ্রেফতার হয়নি। উল্লেখ্য, গত ৬ মে অস্ত্র নিয়ে বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি৷
একটি দল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির কর্মী - সমর্থকরা তাদের রুখে দেয়৷ কিন্তু পুলিশ আসল অভিযুক্তদের ধরেনি বলে অভিযোগ। বিজেপির লোকজনদের নামে অভিযোগ করা হয়। এরপর বিজেপির তরফ থেকে সন্দেশখালি থানা ঘেরাও করা হয়েছিল।
দিলীপ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর অভিযোগ ছিল। ওই ঘটনায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। এই সব কিছু নিয়েই দায়ের হয়েছিল মামলা।
গত দিন বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, কারা অস্ত্র নিয়ে গেল, তাদের খুঁজতে হবে। থানার ব্যারিকেড কারা সরানোর চেষ্টা করল? সেটিও খুঁজে বার করবে পুলিশ। পুলিশ যে এফআইআর দায়ের করেছিল, তার উপরেও স্থগিতাদেশ দিয়েছিল আদালত।
আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ ওই পাঁচ জনের জামিন মঞ্জুর করেন। অজিত সর্দার, গীতা বর, সুপ্রকাশ মন্ডল, উৎপল মাইতি, সুদেব দে থানার এলাকার বাইরে থাকতে পারবেন। আগামী ১ তারিখে ভোট দান প্রক্রিয়াতেও অংশ নিতে পারবেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications