বাবুল জিতলেন সুব্রত’র বালিগঞ্জে, বিজেপিকে লড়াই থেকে ছিটকে দিয়ে হারালেন সিপিএমকে
বিজেপি নয়, কড়া টক্করটা এসেছিল সিপিএম থেকে। সেই চ্যালেঞ্জ সামলে বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে জয় তুলে নিলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়। বিজেপি থেকে এসে তৃণমূলে প্রার্থী হওয়ার পর নেতিবাচক প্রচার সামলে এই জয়ে তিনি খুশি।
বিজেপি নয়, কড়া টক্করটা এসেছিল সিপিএম থেকে। সেই চ্যালেঞ্জ সামলে বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে জয় তুলে নিলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়। বিজেপি থেকে এসে তৃণমূলে প্রার্থী হওয়ার পর নেতিবাচক প্রচার সামলে এই জয়ে তিনি খুশি। বালিগঞ্জে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের সায়রা শাহ হালিমকে ২০ হাজারের বেশি ভোটে হারিয়ে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হলেন বাবুল সুপ্রিয়।

সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র বালিগঞ্জের উপনির্বাচনের ফলাফল তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সিপিএমের সায়রা শাহ হালিম। এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৪১ শতাংশ। তারপর বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হওয়ার পর নেগেটিভ প্রচার হয়েছিল বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। সেইসব প্রতিকূলতাকে জয় করে বাবুল সুপ্রিয় জিতলেন।
১৯ রাউন্ড গণনার শেষে বাবুল জয়ী হলেন ২০ হাজারের বেশি ভোটে। তাঁর জয়ের ব্যবধান ২০ হাজার ৫৬। বালিগঞ্জ কেন্দ্রে এবার ভোট পড়েছে মাত্র ৪১ শতাংশ। প্রায় ২৩ শতাংশ কম ভোট পড়েছে। সেখানে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ভোট পেয়েছেন ৫০৭২২টি। সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন ৩০৮১৮টি। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ তৃতীয় হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১২৯৩৭। আর কংগ্রেস চতুর্থস্থানে থেকেছে, তাদের ভোট ৫১৯৫।
২০২১-এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা ভোটে ৭৫ হাজারেও বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তিনি হারিয়েছিলেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়কে। বিজেপি প্রার্থী এখানে মাত্র ৩১ হাজার ২২৬ ভোট পেয়েছিলেন। সিপিএমের ফুয়াদ হালিম পেয়েছিলেন মাত্র ৮৪৭৪ ভোট। কংগ্রেসের কোনও প্রার্থী ছিল না বালিগঞ্জে।
বালিগঞ্জের চিত্রটা মাত্র ১১ মাসের মধ্যেই বদলে গেল। তৃণমূলের প্রাপ্ত ভোট কমলেও জয়ের সরণিতে থেকে তারা বিচ্যুৎ হল না। কিন্তু তাঁদের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এল সিপিএম। বিজেপিকে সরিয়ে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম প্রবলতর প্রতিপক্ষ হয়ে উঠল তৃণমূলের। সায়রার কড়া লড়াই সত্ত্বেও বাবুল জিতলেন ২০ হাজার ৫৬ ভোটে।
বালিগঞ্জে তৃণমূল প্রার্থী করেছিল বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়কে। ফলে বিরোধীরা তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচার করেছিল। তারপরও বাবুল এগিয়ে রয়েছেন। তবে সুব্রত মুখোপাধ্যায় যেখানে ৭৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন, সেখানে বাবুলের জয় ২০ হাজারে। সুব্রতর থেকে অনেক পিছিয়ে থাকলেও বাবুলের জয় বালিগঞ্জে তাৎপর্যপূর্ণ।
তৃণমূলের প্রাপ্ত ভোট শতাংশ অনেকটা কমে ৫৪ শতাংশ। ২০২১-এ তৃণমূল পেয়েছিল ৭০ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ২১ শতাংশ ভোট। এবার তারা কমে ৬ শতাংশে নেমেছে। সিপিএম সেখানে ৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩২ শতাংশ। কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ ভোট। ফলে ফের বিরোধী দল হিসেবে উঠে এসেছে সিপিএম। তুলনায় অনেক ভোট বাড়িয়েছে সিপিএম। সংখ্যালঘু ভোট ফিরেছে সিপিএমের বাক্সে।
-
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের?












Click it and Unblock the Notifications