Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়ের ব্যাপারে নিশ্চিত বাবুল, উপনির্বাচনের গণনা শুরুর আগেই দিলেন বিশেষ বার্তা

বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ের ব্যাপারে নিশ্চিত। তিনি নিশ্চিত, বালিগঞ্জের ৪১ শতাংশ ভোটার মিথ্যা ভোট দেন না। তাঁরা অপ্রয়োজনীয় দাবিকে গুরুত্ব দেয় না। পশ্চিমবঙ্গ দিদির সঙ্গে আছে।

বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ের ব্যাপারে নিশ্চিত। তিনি নিশ্চিত, বালিগঞ্জের ৪১ শতাংশ ভোটার মিথ্যা ভোট দেননি। তাঁরা অপ্রয়োজনীয় দাবিকে গুরুত্ব দেবেন না। পশ্চিমবঙ্গ দিদির সঙ্গে আছে। পশ্চিমবঙ্গ বাংলার সঙ্গে আছে। তাই তাঁর জয় যে সুনিশ্চিত, বাবুল তা স্পষ্ট করে দিলেন গণনা শুরুর আগেই।

জয়ের ব্যাপারে নিশ্চিত বাবুল, গণনা শুরুর আগেই বার্তা

গণনা শুরুর পরই দেখা গেল, বাবুল সুপ্রিয়ের কথাই মিলে যেতে শুরু করেছে বালিগঞ্জের ক্ষেত্রে। প্রথম রাউন্ডের শেষে বাবুল সুপ্রিয় ২১৭০ ভোটে এগিয়ে যান। তারপর দ্বিতীয় রাউন্ডের শেষে তাঁর অগ্রগমন চার হাজারেরও বেশি ভোটে। অর্থাৎ বাবুল সুপ্রিয় এগোতে শুরু করেছেন সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জে।

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংঘটিত হচ্ছে। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়কে। আর বাবুলের ছেড়ে আসা আসানসোলে প্রার্থী করা হয় বালিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে। দুটি কেন্দ্রেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিল তৃণমূল। তার মধ্যে বাবুল সুপ্রিয় তো গণনা শুরুর আগেই তাঁর কনফিডেন্টে্র কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন।

বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে আসার পর প্রথম ভোটের ময়দানে নেমেছেন তৃণমূলের টিকিটে। তিনি তৃণমূলের প্রার্থী হওয়ার পর থেকেই নেতিবাচক প্রচারের মুখে পড়েন। তাঁকে বিশ্বাস করবে না বালিগঞ্জের 'সমঝদার' মানুষ, তা প্রচারের আলোয় তুলে আনে বিজেপি, সিপিএম-সহ বিরোধীরা। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ বা সিপিএমের প্রার্থী সায়রা হালিমও প্রচার চালান জোরদার। কিন্তু বাবুল তার মধ্যেই আশাবাদী ছিলেন জয়ের ব্যাপারে।

বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র অগ্রগমন জারি রয়েছে। কি্ন্তু এখানে তৃতীয় রাউন্ড পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে সিপিএম রয়েছে। সিপিএম এখানে তৃতীয় রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে রয়েছে। আর বিজেপি চলে গিয়েছে চার নম্বরে। কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল এখানে ৫৬ শতাংশ ভোট পেয়েছে এখন পর্যন্ত। তৃণমূলের ভোট ৭০ থেকে কমেছে। সেখানে দ্বিতীয় স্থানে থাকা সিপিএম ভোট পেয়েছে ৩০ শতাংশ। ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ ভোট পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কংগ্রেস ভোট পেয়েছে ১২ শতাংশ। বিজেপি রয়েছে চতুর্থ স্থানে।

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০২১ সালের ভোটে তৃণমূল জিতেছিল প্রায় ৭০ হাজার ভোটে। ৭২ শতাংশ ভোট পেয়েছিল তারা। কিন্তু এবার তৃণমূলের মার্জিন অনেকটা কমতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাবুল সুপ্রিয়ের প্রাপ্ত ভোট শতাংশ সুব্রত মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের থেকে অনেক কম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+