Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবাকে নিয়ে হাসিমস্করা মানতে না পেরেই খুন রবীন্দ্র সরোবরে, আত্মসমর্পণ অভিযুক্তের

বাবার নামে কটূক্তি করায় অটো চালককে পিটিয়ে খুন করেছে সে, থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলল অভিযুক্ত যুবক। পুলিশ রবীন্দ্র সরোবরকাণ্ডে গ্রেফতার করেছে আত্মসমর্পণকারী যুবককে।

কলকাতা, ১৭ এপ্রিল : বাবার নামে কটূক্তি করায় অটো চালককে পিটিয়ে খুন করেছে সে, থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলল অভিযুক্ত যুবক। পুলিশ রবীন্দ্র সরোবরকাণ্ডে গ্রেফতার করেছে আত্মসমর্পণকারী যুবককে। তার নাম অমর কর। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

রবিবার রাতে রবীন্দ্র সরোবর লেকের পিছনে অনুকূল নস্কর নামে এক অটো চালকের দেহ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ধন্দে পড়ে কেন ওই অটো চালককে পিটিয়ে খুন করা হল, কে বা কারা এই কাজ করল। তদন্ত শুরু করে লেক থানার পুলিশ। এরই মধ্যে সোমবার সকালে সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করে অমর।

বাবাকে নিয়ে ঠাট্টা, পিটিয়ে খুন অটো চালককে

অমর পুলিশের কাছে গিয়ে জানায়, সে-ই খুন করেছে অনুকূল নস্করকে। দু'জনেই গোবিন্দপুর এলাকার বাসিন্দা। প্রতিবেশী সুভাষ করকে প্রায়শই হেনস্থা করতেন অনুকূল। তা সহ্য হত না ছেলে অমরের। বাবাকে নিয়ে হাসিমস্করা মানতে না পেরেই, অনুকূলকে মারার ছক কষে সে। সেইমতো অনুকূল যখন রবিবার রাত আটটা নাগাদ নির্জন পার্কে বসেছিল, অমর তাকে মারধর করে। ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। প্রচণ্ড মারধরের পর তাঁকে লেকের জলে ফেলে দেওয়া হয়।

স্থানীয় দু-একজন তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপর পালিয়ে যায় অমর। পরে সে থানায় আত্মসমর্ণ করে। এদিকে স্থানীয়রা অনুকূল নস্করকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বাঙ্গুর হাসাপাতাল হয়ে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় অনুকূলবাবুর। তদন্ত চালাচ্ছে পুলিশ। এর পিছনে অনো কোনও কারণ রয়েছে কি না, অন্য কেউ এই খুনের সঙ্গে জড়িয়ে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+