Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবেদন কলকাতা হাইকোর্টে, জামিন পাবেন সন্দীপ ঘোষ?

জামিন পাবেন আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ? সোমবার কলকাতা হাইকোর্টে তার তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জামিনের আবেদন করেছেন সন্দীপ ঘোষের তরফের আইনজীবী।

আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার অন্দরে দুর্নীতি প্রসঙ্গে চর্চা শুরু হয়। আরজি কর হাসপাতালের ভিতরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসে। এরপরেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন উঠেছে। আরজি কর হাসপাতাল অন্দরে দুর্নীতি অভিযোগ আকারে উঠে আসতে থাকে।

Sandip Ghosh

দুর্নীতি কাণ্ডে নাম জড়ায় সেই সময়ের অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সিবিআই তাকে গ্রেফতার করে৷ হিসাব বহির্ভূত সম্পত্তি পাওয়া যায় তার। কীভাবে সেই সব কর সম্ভব হল? সেই প্রশ্ন উঠেছিল। আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও এই বিষয়ে তদন্ত শুরু করল৷ ইডির জেরার মুখেও পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে।

সিবিআই সন্দীপ ঘোষকে আর নিজেদের হেফাজতে রাখতে চায়নি। ফলে আদালতের নির্দেশে সন্দীপ ঘোষ এখন জেল হেফাজতে রয়েছেন। সেক্ষেত্রে এবার সন্দীপ ঘোষ জামিনের আবেদন করলেন।

আদালতের আগের নির্দেশ মতো সন্দীপ ঘোষকে ২১ অক্টোবর নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল। কিন্তু ওই দিন তাকে সিবিআই হাজির করেনি আদালতে। এমনকী তাকে হেফাজতে পাওয়ার কোনও আবেদনও করেনি। এই কারণেই এবার সন্দীপের জামিনের আবেদন করা হয়েছে।

বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাসে এই আবেদনের শুনানির সম্ভাবনা। আজই দুপুরে এই মামলার শুনানি হবে। সিবিআই কেন সন্দীপ ঘোষকে ২১ অক্টোবরের পর আদালতে পেশ করল না? সিবিআই কেন তাদের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করেনি? এই প্রশ্ন উঠছে।

এর আগে অন্য একটি আবেদনের দ্রুত শুনানির আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। সেই আবেদন গ্রাহ্য করেনি কলকাতা হাইকোর্ট৷ এবার হাইকোর্ট কী বলে? জামিন পাবেন সন্দীপ ঘোষ ? সেই চর্চা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+