নাগাড়ে জেরা, অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

অনুব্রত মন্ডলের ভোগান্তি শেষ হচ্ছে না। একদা বীরভূমের বাঘ এখন মহা অস্বস্তিতে। কখনও তাঁকে ইডি জেরা করে গরু পাচার কাণ্ড নিয়ে, তো কখনও তাঁকে জেরার মুখে পড়তে হয় লটারি কাণ্ড নিয়ে। মেয়ের সম্পত্তি। তার দিকেও নজর রয়েছে ইডির। শোনা যাচ্ছিল তাঁকে শিঘ্রই এবার দিল্লিতে নিয়ে যাওয়া হবে জেরার জন্য। আর তারপরেই আজ তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশোধনাগারে অসুস্থ

সংশোধনাগারে অসুস্থ

জানা গিয়েছে যে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছে বীরভূমের প্রাক্তন বেতাজ বাদশাকে। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হন গতকাল। তাঁকে চেপে ধরে জেরা করা হচ্ছে। প্রশ্ন বাণে বিদ্ধ তিনি। সেই সব বাণ সামলিয়ে উঠেই শুরু হয় বুকে ব্যথা। দ্রুত জেলেই গতকাল চিকিৎসা শুরু হয়। এরপড়ে জেল কর্তৃপক্ষ মনে করে যে এভাবে এখানে রেখে চিকিৎসা করানো ঠিক হবে না। দ্রুত তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

গরু পাচার মামলায়

গরু পাচার মামলায়

গরু পাচার মামলায় তাঁর বিরুদ্ধে রয়েছে অভিযোগ। আবার দেখা গিয়েছে যে তাঁর নাম জড়িয়ে গিয়েছে যে লটারি কান্ডতে। তা নিয়েও হয় জেরা। এরপর বিকালে তাঁকে ছাড়া হয় জেরা থেকে। এরপর ফের যান জেলে। এরপরেই শুরু হয় সমস্যা। বুকের বাঁদিকে ব্যথা শুরু হয়। শনিবারই তাঁর মুখ দেখে মনে হচ্ছিল সেই অনুব্রত আর দোর্দণ্ডপ্রতাপ চিন্তা ভাবনা নেই। অনেকেই জিজ্ঞাস করেন তিনি অসুস্থ কী না। বলা হয় অল্প অসুস্থ। এমনি ঠিক আছেন। খুব বেশি কিছু হয়নি। পড়ে সমস্যা বেড়ে যায়। ডাক্তার তাই বলে যে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেটাই করা হয় আজ সকাল বেলা।

 বিজেপির'র কটাক্ষ

বিজেপির'র কটাক্ষ

বিজেপি কটাক্ষ করে এই বিষয় নিয়ে। রাহুল সিনহা বলেন যে। "ভয়ে পেয়ে এসব হচ্ছে। যদি সত্যি কিছু হয় তাঁর চিকিৎসা হবে ।

 জেলে প্রাথমিক চিকিৎসা

জেলে প্রাথমিক চিকিৎসা

এদিন জেলেই প্রাথমিক চিকিৎসা হয়, আবার দেওয়া হয়েছিল অক্সিজেন এবং লাইফ সাপোর্ট। পড়ে কর্তৃপক্ষের মনে হয় যে এটা বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে। দ্রুত আজ হাসপাতালে নিয়ে যাবার সিদ্ধান্ত হয়। এরপর বেলা ১১টা অনুব্রত মণ্ডলকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে দেখা যায় তিনি নিজে হেঁটেই যান হাসপাতালে। জানা যাচ্ছে যে নেতার ইসিজি হবে। ১০০ দিন হয়ে গিয়েছে তিনি জেলে। ওজন কমেছে ১০ কেজির বেশি। এর মাঝেই অসুস্থ হলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+