Anandapur Women Death: আনন্দপুরে ঝোপের মধ্যে মহিলার দেহ! লক্ষ্মীদের কোথায় নিরাপত্তা? প্রশ্ন তুললেন সুকান্ত
Anandapur Women Death: আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা। বিচার চেয়ে লাগাতার আন্দোলনের পথে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। পথে নামছেন বিভিন্ন ব্যক্তিত্বরাও। কার্যত প্রত্যেকদিন একের পর এক প্রতিবাদ মিছিলে গর্জে উঠছে শহর কলকাতা। যা নিঃসন্দেহে চাপ বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর।
আর এর মধ্যেই ফের এক অজ্ঞাত মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শহর কলকাতায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আনন্দপুর এলাকায় (Anandapur Women Death)। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর।

ঘটনা (Anandapur Women Death) প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে বাংলার লক্ষ্মীদের কোনও সম্মান নেই। এমনকি কোনও নিরাপত্তাও নেই। একের পর এক ঘটনা ঘটে চলেছে। আর এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে বাংলার লক্ষ্মীদের পথে নামার ডাক দেন। পতাকা ছাড়া মানুষকে পথে নামার কথা বলেন বালুরঘাটের এই সাংসদ।
বলে রাখা প্রয়োজন, স্থানীয় পথ চলতি মানুষ আজ বুধবার সকালে ঝোপের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও পরে সেটি একটি মহিলার দেহ বলে চিহ্নিত করা হয়। একেবারে রক্তাত্ব অবস্থায় সেই দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। দ্রুত ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল ঘিরে ফেলেন আধিকারিকরা। স্থানীয়দের দাবি, মৃত মহিলাকে এলাকায় তাঁরা আগে কখনও দেখেননি।
এই বিষয়ে পুলিশ প্রশাসনের তরফেও খোঁজখবর নেওয়া হয়। স্থানীয় মানুষজনের কাছেও খোঁজ খবর নেওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য জায়গায় খুন করে রাস্তার ধারে ধোপে হয়তো ওই মহিলার দেহ ফেলে দেওয়া হয়েছে। দেহে আঘাতের দাগ আছে বলে খবর। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সিসিটিভি সহ একাধিক সূত্রকে ব্যবহার করে ঘটনা একেবারে গুরুত্ব দিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে খুন রিপোর্ট আসলে তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
আরজি করে জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের অভিযোগ একেবারে উত্তাল পরিস্থিতি। আর এর মধ্যেই দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মহিলা সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications