Amit Shah Rally: ৬৪ ফুট লম্বা, ৪৪ ফুট চওড়া ধর্মতলার মঞ্চ, আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা

রাত ফুরোলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। ধর্মতলা চত্বর যেন বিজেপি কর্মী সমর্থকদের কব্জায় চলে গিয়েছে। জোরকদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। মঞ্চ ও ভিক্টোরিয়া হাউসের সামনে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা। অন্যান্য নেতৃবৃন্দও রয়েছেন ধর্মতলা চত্বরে।

অমিত শাহ সভা করবেন ধর্মতলায়। রাজ্যের শাসক দলকে কার্যত ব্যাকফুটে পাঠিয়ে এই সভা করা হচ্ছ। কেন্দ্রীয় প্রকল্পগুলি থেকে রাজ্যের মানুষ বঞ্চি। তারা কেন্দ্রের প্রকল্পের সুবিধা পান না। বাংলার বঞ্চিতদের কথা শুনবেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও দুর্নীতিতে সুর চড়াবেন। তিনি এমন আন্দাজ করা হচ্ছে।

Amit Shah Rally: ৬৪ ফুট লম্বা, ৪৪ ফুট চওড়া ধর্মতলার মঞ্চ, আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চ হয়েছে। মঞ্চের আয়তন ৬৪ ফুট চওড়া ৪৪ ফুট লম্বা। ত্রিস্তরবিশিষ্ট মঞ্চ হচ্ছে। কিছুক্ষণ বাদে বাদেই হাই সিকিউরিটির পক্ষ থেকে মূল মঞ্চ চেকিং করা হচ্ছে। কোনও অবাঞ্চিত বস্তু আছে কী না, পাশাপাশি তার বহন ক্ষমতা কতটা। সেইসবই বারবার দেখছে তারা। এই মঞ্চেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বক্তব্য রাখবেন।

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে এবার লোক আসবে। কেবল বিজেপি কর্মী সমর্থকরা নয়, সাধারণ মানুষকেও ধর্মতলায় সভায় আসার আহ্বান জানানো হচ্ছে। মানুষের সভা করতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। চাকরি থেকে শিক্ষক নিয়োগ হয়ে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শাসক দল দুর্নীতি করে চলছে। মন্ত্রী বিধায়করা জেলে রয়েছেন। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বিভিন্ন খাতে।

তাদের সকলকে এক ছাতার তলায় আনতে চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার হয়ে দিলীপ ঘোষ তাবড় নেতৃত্বরা জেলা চষে ফেলেছেন ইতিমধ্যেই। শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষকে আটকানোর চেষ্টা করবে। প্রশাসন রাস্তায় বাস আটকে দেবে। বাধাবিঘ্ন এলেও বিজেপি কর্মী সমর্থকরা ধর্মতলায় উপস্থিত হবেন। এমন কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জেলার বিভিন্ন অংশ থেকে একাধিক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দূরের জেলাগুলি থেকে লোক আসাও শুরু হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বিশেষ ট্রেন ছাড়বে। কলকাতায় আগামী কাল সকালেই বিজেপি কর্মী সমর্থকরা এসে পৌঁছে যাবেন। এছাড়াও স্থানীয় উৎসাহিত বিজেপি কর্মী সমর্থকদের ভিড় রয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+