ভর সন্ধ্যায় গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, চাঞ্চল্য ছড়াল খড়দহে

সন্ধে রাতে জনবহুল এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরশহরতলীর খড়দহে।

সন্ধে রাতে জনবহুল এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরশহরতলীর খড়দহে। ছেলেছে টিউশনে দিয়ে বাড়ির দিকে আসছিলেন বছর ৪০-এর ওই বধূ। সেই সময় পিছনের দিক থেকে যাওয়া দুই ব্যক্তি নির্মীয়মান বহুতলের পাশের ঝোঁপে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দুজন ছিল। এরপর বধূর চিৎকারে আশপাশের লোকজন চলে আসায় অভিযুক্তরা পালিয়ে যায়। খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ছেলেকে টিউশনে দিয়ে ফিরছিলেন! এরপর বাড়ির কাছে পিছন থেকে টান, তারপর...

বুধবার রাত আটটা। অন্যদিনের মতো ছেলেকে টিউশনে দিয়ে ফিরছিলেন খড়দহের গৃহবধূ। বাড়ির কাছাকাছি একটি নির্মীয়মাণ বহুতলের সামনে আসতেই পিছন থেকে মুখ ঢাকা দুই ব্যক্তি মহিলার ঘাড়ের কাছে ধরে। পরে মুখ চেপে ধরে বহুতলের পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মুখ ঢাকা অবস্থায় আরও দুজন ছিল বলে জানিয়েছেন ওই বধূ। সেখানেই চলে পাশবিক অত্যাচার। বধূর চিৎকারে আশপাশের লোকজন চলে আসেন। ঝোঁপের মধ্যে থেকে রাস্তায় এসেই অচৈতন্য হয়ে পড়েন ওই বধূ। তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। বাড়িতে খবর গেলে, তাঁরাও হাসপাতালে যান।

বধূর এক আত্মীয় জানিয়েছেন, অত্যাচারে সময় মুখ ঢাকা অভিযুক্তরা বলেছেন, স্বামী তো বড় নেতা হয়ে গিয়েছে, মেরে দে।

বৃহস্পতিবার বধূর মেডিক্যাল টেস্ট করা হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। পুলিশের তরফে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বধূকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য সংগ্রহের কাজও শুরু করা হয়েছে পুলিশের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+