Sealdah AC Local Train: শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল, আপনার স্টেশন পর্যন্ত ভাড়া কত? জেনে নিন তাড়াতাড়ি
শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই এই ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। এই খবরে যাত্রীরা যেমন খুশি, তেমনই তাঁদের মনে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, এই এসি লোকাল ট্রেনের ভাড়া কত হবে? রেল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই এসি লোকাল ট্রেনের ভাড়া ঘোষণা করা হবে। তবে যাত্রীদের সুবিধার্থে ভাড়া সাধ্যের মধ্যেই রাখা হবে।
জানা গিয়েছে, প্রাথমিকভাবে শিয়ালদহ-রানাঘাট রুটে নতুন এসি ইএমইউ ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, প্রথম ১০ কিলোমিটার পর্যন্ত এসি ইএমইউ ট্রেনের ভাড়া হতে পারে ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া হতে পারে ৩৭ টাকা। এছাড়াও, মাসিক সিজন টিকিটের ক্ষেত্রে প্রথম ১০ কিলোমিটারের জন্য ৫৯০ টাকা এবং ১১ থেকে ১৫ কিলোমিটারের জন্য ৭৮০ টাকা ধার্য করা হতে পারে।

পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয়শংকর ঝা এই বিষয়ে ডিভিশনাল আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। তিনি জানিয়েছেন, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারেন, সে কথা মাথায় রেখে এসি লোকালের ভাড়া নির্ধারণ করা হবে। রেল বোর্ডের নির্দেশিকা মেনেই এই ভাড়া স্থির করা হবে।
মুম্বই, চেন্নাইয়ের পর এবার বাংলাতেও এসি লোকাল চালু হতে চলেছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এসি ইএমইউ কোচ এসে পৌঁছেছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এই কোচটি তৈরি করেছে। রেল সূত্রে খবর, আপাতত ১২ কোচের দুটি রেক দেওয়া হবে। তার মধ্যে একটি রেক শিয়ালদহ ডিভিশনে এসেও গিয়েছে।
এই লোকাল ট্রেনের মডেলটি অনেকটা মেট্রোর মতো। স্টেশনে পৌঁছনোর পরে এর দরজা খুলবে এবং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। চালক এবং গার্ডের কাছে এই স্বয়ংক্রিয় দরজাগুলির নিয়ন্ত্রণ থাকবে।
নতুন ইএমইউ ট্রেনের রুট এবং সময়সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে মনে করা হচ্ছে, এই ট্রেনগুলির সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ট্রেনগুলি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সাহায্যে চলবে। প্রতিটি ট্রেনে ১১১৬ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে। এছাড়াও, দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গাও রাখা হয়েছে। ১২ কামরার এই লোকাল ট্রেনটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। এর প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা রয়েছে। যাত্রীদের জন্য থাকছে জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। মালপত্র রাখার জন্য ওপরে অ্যালুমিনিয়ামের তাকও রয়েছে। এখন অপেক্ষা কবে এই ট্রেন চালু হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications