টানা পাঁচদিন থানায় আটক তরুণী, উদ্ধার করলেন বিচারক

টানা পাঁচদিন-পাঁচ রাত তরুণীকে আটকে রাখা হল থানায়। নদিয়ার হাঁসখালি থানার পুলিশের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। শেষপর্যন্ত রানাঘাট মহকুমা আদালতের বিচারক উদ্ধার করলেন ওই তরুণীকে

নদিয়া, ২৯ ডিসেম্বর : টানা পাঁচদিন-পাঁচ রাত তরুণীকে আটকে রাখা হল থানায়। নদিয়ার হাঁসখালি থানার পুলিশের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। শেষপর্যন্ত রানাঘাট মহকুমা আদালতের বিচারক উদ্ধার করলেন ওই তরুণীকে। অভিযোগ, পুলিশ ওই তরুণীর কাছ থেকে দু'লক্ষ টাকা দাবি করে। তা দিতে না পারায় ওই তরুণীকে আটকে রাখা হয়।

ঘটনার সূত্রপাত পাঁচদিন আগে। পুলিশের দাবি, হাঁসখালি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই তরুণী। তাঁকে আটক করে থানায় আনা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদ করলেও কিছুই বলতে চাননি ওই তরুণী।

টানা পাঁচদিন থানায় আটক তরুণী, উদ্ধার করলেন বিচারক

এদিকে তরুণীর পরিবারের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের মেয়েকে আটকে রাখা হয়েছে থানায়। টানা পাঁচ দিন ও পাঁচ রাত তাঁকে আটকে রাখার অভিযোগ। থানায় দরবার করেও তাঁদের মেয়েক ছাড়েনি পুলিশ।

বাধ্য হয়েই রানাঘাট মহকুমা আদালতের দ্বারস্থ হন ওই তরুণীর পরিবার। তরুণীর মায়ের আবেদনের ভিত্তিতে চটজলদি ব্যবস্থা নেনে এসিজেএম সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গেই থানায় রওনা দেন নিজেই।

থানা থেকে মুক্ত করে আনেন ওই তরুণীকে। রাতেই আদালতে তোলা হয় তাঁকে। আপাতত হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশের এহেন ভূমিকার বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+