Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সরস্বতী পুজোর সকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা! ফুটপাথে উঠে গেল গাড়ি, বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত ৩

কলকাতার উল্টোডাঙা এলাকায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপরে উঠে যায়। ঘটনাটিতে তিনজন আহত হয়েছেন। জানা গিয়েছে যে, তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে। তাঁকে দ্রুত আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে যে, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ কাঁকুরগাছির দিক থেকে উল্টোডাঙার দিকে আসছিল ওই গাড়িটি। সিআইটি রোডের বিএসএনএল টাওয়ারের কাছে এসে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। অভিযোগ যে, অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি ছুটে আসছিল। ক্রসিংয়ের কাছে এসে গাড়িটি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে, তারপর একটি গাছে সজোরে গিয়ে ধাক্কা খায়। তারপর ফুটপাথ ধরে গাড়িটি কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায়।

এই দুর্ঘটনায় পরপর তিনজন আহত হয়েছেন। একজন ব্যক্তি বাস থেকে নেমে দাঁড়িয়ে ছিলেন। আরেকজন রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এবং তৃতীয় ব্যক্তি স্কুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। গাড়ির ধাক্কায় একজন গুরুতর ভাবে জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তাড়াতাড়ি আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পরই পুলিশ গাড়ি সহ চালককে আটক করেছে। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি যে, গাড়ির ভিতরে এক মহিলা এবং এক শিশুও ছিলেন।

এই দুর্ঘটনায় শহরের রাস্তায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+