ছাত্রীকে যৌন নির্যাতন শহরের নামী স্কুলে, জিডি বিড়লার পর বিক্ষোভে উত্তাল ঢাকুরিয়া
শহরের নামী স্কুল ফের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল, উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর। অভিযোগ, ৬ বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে।
শহরের নামী স্কুল ফের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল, উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর। অভিযোগ, ৬ বছরের এক শিশুর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় ঢাকুরিয়া বিনোদিনী গার্লস হাইস্কুলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দেখান অভিভাবকরা। গেটে ভেঙে স্কুলে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

ঘটনার সূত্রপাত বনধের দিন। ওইদিন স্কুলের ভিতরই এক শিশুছাত্রীকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। নিগৃহীত শিশুর মা ডেঙ্গি আক্রান্ত থাকায় এই ঘটনা তখন সামনে আসেনি। মঙ্গলবার সকালে নির্যাতিতা শিশুর মা স্কুলে এসে এই অভিযোগ করেন। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরই সামনে আসে যৌন নির্যাতনের মতো নিন্দনীয় ঘটনা। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।
অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন সকাল থেকেই। তাঁরা অভিযুক্ত শিক্ষককে সামনে আনার দাবি জানাতে থাকেন। অভিযুক্ত শিক্ষকের বাইক ভাঙচুর করা হয়। এরপর স্কুল গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন অভিভাবকরা। তখনই পুলিস বাধা দেয়। বিক্ষোভ সামলাতে পুলিশ লাঠি চালায়, এক অভিভাবিকার মাথা ফেটে যায়, এমনটাই অভিযোগ অভিভাবকদের।
এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশও জখম হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
রণক্ষেত্র স্কুল চত্বরকে সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। এই ঘটনায় স্কুলের ভিতরে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এক শিক্ষিকার বক্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অভিভাবক-অভিভাবিকারা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বথর জিডি বিড়লা স্কুলে এক কেজি টু-এর ছাত্রীর উপর যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল। তারপরও বেশ কয়েকটি স্কুলে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এবার শহরের নামী স্কুলে ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একের পর এক ঘটনায় শিশুমনে যেমন কু-প্রভাব পড়ছে, তেমনি অভিভাবকরাও আশঙ্কিত হয়ে পড়ছেন ক্রমশ।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications