বাস ধর্মঘট হচ্ছে, বুধবার থেকে তিনদিন অচল হবে কলকাতা

অন্তত গত এক বছর ধরে রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিল বেঙ্গল বাস সিন্ডিকেট, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ইত্যাদি ছ'টি সংগঠন। কিন্তু প্রত্যেকবার রাজ্য সরকার আশ্বাস দিয়েও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। তাই এ মাসের শুরুতেই বাসমালিকরা জানিয়ে দিয়েছিলেন, অবিলম্বে সদর্থক পদক্ষেপ না নিলে তাঁরা রাজ্য জুড়ে ধর্মঘটে যেতে বাধ্য হবেন। ২০, ২১ এবং ২২ অগস্ট ধর্মঘট হওয়ার কথা ছিল। সেই মোতাবেক রণকৌশল চূড়ান্ত করতে এ দিন অন্তত দু'ঘণ্টা বৈঠক করেন তাঁরা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, পূর্বঘোষিত ওই তিনদিন ধর্মঘট স্থগিত থাকবে না। যথারীতি ধর্মঘট হবে। এর ফলে ওই তিনদিন কলকাতা-সহ বাকি রাজ্যে বাস ও মিনিবাস অমিল হবে।
এদিকে, সোমবার থেকে কলকাতা জুড়ে অমিল হয়ে পড়েছে ট্যাক্সি। মন্ত্রী মদন মিত্রর হুঁশিয়ারি সত্ত্বেও অঘোষিত ধর্মঘট করেছেন ট্যাক্সিচালকরা। ধর্মতলায় এ দিন তাঁরা একটি সমাবেশও করেন। তাতে বলা হয়েছে, রাজ্য সরকার ভাড়া বাড়ানোর অনুমতি না দিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।
-
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
যুদ্ধের মাঝেও স্বস্তি! হরমুজ প্রণালী পেরোল ভারতের ২ গ্যাসবাহী জাহাজ, কী বললেন জয়শঙ্কর? -
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তৎপর বিজেপি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক -
বাংলায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চিত, নজর সুপ্রিম কোর্টের রায়ে -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
ভোট ঘোষণার পরই তৎপরতা, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু












Click it and Unblock the Notifications