21 July TMC Shahid Diwas: ঘিয়ে রঙের পাঞ্জাবি-উত্তরীয় , তাতে ঘাসফুল, শহিদ দিবসের নতুন ড্রেসকোড

২১ জুলাইয়ের শহিদ দিবস একটু বেশিই স্পেশাল। মহাজোটের বৈঠকের পর প্রথম মেগাব়্যালি তৃণমূল কংগ্রেসের। সেই সঙ্গে ২০২৪-র লোকসভা ভোটের আগে শেষ মেগা ব়্যালি। তাই একেবারে সংগঠিত দলকে সামনে রেখেই এগোতে চাইছেন তিনি। আর তাতেই নয়া ড্রেসকোড।

২১ জুলাইয়ের মঞ্চে সংগঠিত দলতে সামনে আনতে নতুন ড্রেসকোড তৈরি করে ফেলেছে শাসক দল। সভাস্থলে যে নেতারা এসেেছন তাঁদের প্রায় সকলের পরনেই রয়েেছ ঘিয়ে রঙের পাঞ্জাবি। তাতে দলীয় প্রতীক আঁকা। আর নেত্রীরা৩ ঘিয়ে রঙের উত্তরিয় গলায় জড়িয়েছেন। তাতে দলীয় প্রতিক আঁকা রয়েছে।

 21 July TMC Shahid Diwas

২১ জুলাইয়ের মঞ্চে যাঁরা রয়েছেন তাঁদের সকলের পরনেই ঘিয়ে রঙের পোশাক রয়েছে। কোথাও একটা ঐক্যের সুর বাঁধতেই এই ড্রেসকোড বলে মনে করা হচ্ছে। ২০২৪-র লোকসভা নির্বাচনের লড়াই আরও সংগঠিত করতেই আজ বার্তা দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কোন পথে কো ন লক্ষ্য নিয়ে এগোবে দল আজ সেই বার্তা দেবেন তিনি।

এবারে একুশে জুলাই িবশেষ ভাবে গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত ভোটের বিজয় দিবস হিসেবে উদযাপন করা হবে এই দিনটিকে। কয়েকদিন আগেই পঞ্চায়েত নির্বাচন হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে শাসক দল। তবে তার আগে বিপুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসবকে দূরে সরিয়ে রেখেই এবার বিজয় উৎসবে মাতবেন শাসক দলেন নেতা নেত্রীরা।

 21 July TMC Shahid Diwas

সকাল থেকে কাতারে কাতারে মানুষ আসছেন সভাস্থলে। আজ শহরের সব পথ যেন গিয়ে মিশেেছ ধর্মতলায়। রাস্তায় কোনও যান চলাচল করছে না। কাতারে কাতারে মানুষ মেট্রো রেলে করে ঘুরছেন। চিড়িয়াখানা, ইডেন গার্ডেন্সে ভিড় করছেন অসংখ্য মানুষ। সমাবেশের ফাঁকে কলকাতাকে চিনে নেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

প্রতিবারই অবশ্য এই ছবি ধরা পড়ে। এদিকে সভাস্থলে ভিড় বাড়তে শুরু করেছে। আর কয়েক মিনিটের মধ্যেই সভা স্থলে পৌঁছে যাবেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গিয়েছেন চন্দ্রীমা ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+