21 July Shahid Divas: পর পর দুটি ভোটে বিপুল সাফল্যের পর কী বার্তা দেবেন মমতা, ইঙ্গিত মিলল দলীয় মুখপত্রে

২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তাকিয়ে রয়েছেন কর্মীরা। মূলত দলনেত্রী বার্তা শুনতেই জেলা থেকে কাতারে কাতারে কর্মী সমর্থক হাজির গয়েছেন কলকাতায়। তাঁদের সকলের একটাই বক্তব্য কী বার্তা দেবেন দলনেত্রী সেটা শুনতেই তাঁরা এসেছেন।

এদিকে ২১ জুলাইয়ের দিন দলীয় মুখপত্র জাগো বাংলায় দলের বার্তার ইঙ্গিত মিলেছে। জাগো বাংলায় যে প্রতিবেদন যে বার্তা দেওয়া হয়েছে তাতে স্পষ্ট ২৬-র বিধানসভা নির্বাচনের আগে দলে কোনও রকম বিশৃঙ্খলতা মমতা এবং অভিষেক চাইছেন না। পর পর তিনটি ভোটে জয়ের পরেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে দলীয় কর্মীদের বার্তা দেওয়া হয়েছে দলীয় মুখপত্রে।

21 July Shahid Divas

২১ বিধানসভা ভোটের সাফল্য ধরে রেখেই ২০২৪-র লোকসভা ভোটে বিপুল সংখ্যক আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা উপনির্বাচনেও চারটি আসনই দখল করেছে শাসক দল। কিন্তু তার পরেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ভাল ফল করলেও ঢিলে ডালা মনোভাব চলবে না। ভোটে জিতে সব পেয়েছি মনোভাব চলবে না বলে লেখা হয়েছে প্রতিবেদনে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ২০২৬-র বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জয়ের আনন্দে যে যা খুশি তাই করা যাবে না সে বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। শহরের একাধিক রাস্তায় বেআইনি দখলদারি থেকে শুরু করে একাধিক জায়গায় বেআইনি ভাবে জমি দখল করে বহুতল নির্মাণ কোনও ভাবে বরদাস্ত করা হবে বলে কাউন্সিলর বিধায়কদের ডেকে কড়া বার্তা দিয়েছেন। এমনকী প্রয়োজনে দল না দেখেই পুলিশকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।

দলে যে শুদ্ধিকরণে জোর দিতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই রাজ্যে একাধিক বাহুবলি নেতা গ্রেফতার হচ্ছেন। সন্দেশখালির শাহজাহান শেখ থেকে শুরু করে চোপড়ার জেসিবি, সোনারপুরের সদ্দাম, আড়িয়াদহের জয়ন্ত সিং।

কাজেই ২৬-র বিধানসভা ভোটের আগে দলের স্বচ্ছ ভাবমূর্তির উপরেই যে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা আবারও স্পষ্ট হয়ে গিয়েছে দলীয় মুখপাত্রের প্রতিবেদনে। দলের অন্দরে একাধিক জায়গায় গোষ্ঠি দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তাই নিয়ে তৎপরও হয়েছেন দলনেত্রী। এবারের ২১-র মঞ্চে দলের শুদ্ধিকরণেই উপরেই যে জোর দেবেন তিনি সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+