হারানো যৌনাঙ্গ ফিরে এল প্রতিস্থাপনে, কাজ করছে স্বাভাবিক ছন্দে, কোথায় ঘটল এই আজব ঘটনা
১৪ ঘণ্টার দীর্ঘ অপারেশনের পর নিজের সম্পূর্ণ যৌনাঙ্গ ফিরে পেলেন এক কমবয়সী সেনাকর্মী। বোমা বিস্ফোরণে তাঁর যৌনাঙ্গ উড়ে গিয়েছিল।
১৪ ঘণ্টার দীর্ঘ অপারেশনের পর নিজের সম্পূর্ণ যৌনাঙ্গ ফিরে পেলেন এক কমবয়সী সেনাকর্মী। বোমা বিস্ফোরণে তাঁর যৌনাঙ্গ উড়ে গিয়েছিল। সেটাই প্রতিস্থাপন করে ফিরিয়ে আনা হয়েছে। এক মৃত ব্যক্তির দেহ থেকে যৌনাঙ্গ, স্ক্রোটাম, অ্যামডমিনাল ওয়ালের কিছুটা অংশ নিয়ে প্রতিস্থাপন করার পর সম্পূর্ণ অঙ্গ ফিরে পেয়েছেন আহত সেনাকর্মী।

গতমাসে এই চিকিৎসা সম্পন্ন হয়েছে জন্স হপকিন্স হাসপাতালে। এখনও পর্যন্ত অঙ্গ প্রতিস্থাপনের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম। বাল্টিমোরের এই ঘটনা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।
এর আগে দক্ষিণ আফ্রিকায় ২০১৪ সালে ও ২০১৬ সালে ম্যাসাচুসেটসে এই ধরনের যৌনাঙ্গ প্রতিস্থাপন হয়েছে। তবে সেখানে শুধুমাত্র পুরুষ যৌনাঙ্গের অপারেশন করা হয়। আর বাল্টিমোরে অঙ্গের পাশাপাশি ভিতরের অংশও প্রতিস্থাপিত করতে হয়েছে কারণ তা বোমার আঘাতে উড়ে গিয়েছিল।
বাল্টিমোরের এই হাসপাতালে সেনাদের চিকিৎসা করা হয়। লুকোনো বোমায় পা দিয়ে বা ইরাক, আফগানিস্তানে বোমার আঘাতে অঙ্গ খোয়ানোদের চিকিৎসা হয় এই জন্স হপকিন্স হাসপাতালে। এখানকার চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে অঙ্গ প্রতিস্থাপনের উপরে কাজ করছেন।
আহত যে সেনার যৌনাঙ্গ প্রতিস্থাপিত হয়েছে, আইইডি বিস্ফোরণে তাঁর শুধু যৌনাঙ্গই নয়, হাঁটু থেকে পা পর্যন্ত চলে গিয়েছিল। তবে যৌনাঙ্গ না থাকাই বেশি অতৃপ্ত করে রাখত। অবশেষে সে নতুন জীবন ফিরে পেল।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications