করোনা ছড়ানোর অভিযোগ অস্বীকার উহানের ল্যাবের, আসল উত্স এখনও ধোঁয়াশায়
করোনা ছড়ানোর অভিযোগ অস্বীকার উহানের ল্যাবের, আসল উত্স এখনও ধোঁয়াশায়
চিনের উহান প্রদেশ থেকেই প্রথম করোনা সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে একের পর এক গবেষণার পরেও কিছুতেই বাগে আনা যাচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাসকে। হুহু করে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

চিনা গবেষকদের হঠকারিতাই করোনা প্রাদুর্ভাবের কারণ ?
এদিকে করোনার প্রাদুর্ভাবের জন্য ইতিমধ্যেই চিনকে কাঠগড়ায় তুলেছে আমেরিকা। পাশাপাশি রাশিয়ার গবেষক পেট্র শুমাকভ দাবি করেন,উহানের একটি গবেষণাগারে করোনা নিয়ে হঠকারী কাজকর্মের কারণেই এই ভাইরাস এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। অনেকেই দাবি করছেন গোটা বিশ্বকে আর্থিক মন্দার মুখে দাঁড় করিয়ে বিশ্বের প্রদান শক্তিশালী দেশ হয়ে উঠতেই এই কারসাজি করেছে চিন।

অভিযোগ অস্বীকার চিনের
এদিকে করোনার প্রাদুর্ভাবের জন্য বারংবার সর্বাধিক আঙুল তোলা হয় একটি গবেষণাগারের দিকেই। যদিও প্রায় সমস্ত দাবি নস্যাৎ করেছে উহানের ওই ল্যাবের প্রধান। তাঁর কথায় করোনা ভাইরাসের আসল উদ্ভব এখনও ধোঁয়াশায়। এই রোগটি আদপে কোথা থেকে ছড়াতে শুরু করেছিল তা নিয়ে এখনও যথাযথ কোনও তথ্য পাওয়া যায়নি।

কাঠগড়ায় উহান ইনস্টিটিউট অফ ভাইরাসোলজি
কিন্তু এখনও পর্যন্ত দু-লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই মারণ ভাইরাসের প্রধান উৎপত্তি স্থল হিসাবে অনেকেই উহান ইনস্টিটিউট অফ ভাইরাসোলজি বা ডাব্লুআইভি-র দিকে আঙুল তোলেন। যদিও ওই এলাকাতেই প্রথম রোগীটি দেখতে পাওয়া গিয়েছিল। যদিও এটা পুরোটাই ‘ষড়যন্ত্র' করে রটানো ও ‘সাজানো' ঘটনা বলে পাল্টা তোপ দাগেন ডাব্লুআইভি'র অধ্যাপক এবং এর ন্যাশনাল বায়োস্যাফটি ল্যাবরেটরির পরিচালক ইউয়ান জিমিং। তার কথায় ওই ল্যাব সম্পর্কে অপ্রচার করা হচ্ছে। পাশাপাশি এই সম্পর্কে যে সমস্ত প্রামাণ্য নথি আছে তা সহজেই এই সমস্ত দাবি গুলিকে নস্যাৎ করে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications