worlds oldest whiskey: প্রায় এক কোটি টাকাতে বিক্রি হল মদ! কারণ জানলে সত্যিই চমকে উঠবেন
মদ যত পুরনো হয় ততই দাম বাড়ে, এমনটাই হয়ত অনেকেই শুনেছেন। তবে এক বোতল মদের দাম এক কোটি টাকা, এমনটা বোধহয় শোনা যায় না সচরাচর। তবে সেটা যদি বিশ্বের সবথেকে পুরনো হুইস্কির বোতল হয়, তাহলে দাম দেওয়াই যায়।
মদ যত পুরনো হয় ততই দাম বাড়ে, এমনটাই হয়ত অনেকেই শুনেছেন। তবে এক বোতল মদের দাম এক কোটি টাকা, এমনটা বোধহয় শোনা যায় না সচরাচর। তবে সেটা যদি বিশ্বের সবথেকে পুরনো হুইস্কির বোতল হয়, তাহলে দাম দেওয়াই যায়।
২৫০ বছরের পুরনো সেই পানীয়ের বোতলের দাম উঠল ১ লক্ষ ৩৭ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যা এক কোটি! অবাক হচ্ছেন তো? হ্যাঁ একেবারে অবাক হওয়ার মতো ঘটনা। আসল দামের তুলনায় ৬ গুন বেশি দামে বিক্রি হয়েছে এই মদ।

৬ গুন বেশি দামে বিক্রি হয়েছে এটি
১৮৬০ সালের এই মদের বোতল একসময় ছিল জে পি মরগ্যানের। বোতলের গায়ে লেখা রয়েছে, এই মদের বোতল তৈরি হয়েছিল ১৮৬৫ সালে। জে পি মরগ্যানের সম্পত্তি ছিল এটি। তাঁর মৃত্যুর পর তাঁর এস্টেট থেকে উদ্ধার করা হয়েছে। স্কিনার ইনক নামে এক নিলাম সংস্থা ২০ হাজার থেকে ৪০ হাজার ডলারে কিনেছিল এই বোতল। তার থেকে ৬ গুন বেশি দামে বিক্রি হয়েছে এটি।

বোতল কিনেছে ম্যানহাটানের এক গবেষণা সংস্থা
বিরল এবং পুরানো এই মদের বোতল কিনেছে ম্যানহাটানের এক গবেষণা সংস্থা 'মরগ্যান লাইব্রেরি।" পরীক্ষা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৭৭০ থেকে ১৭৯০ সালের মধ্যে এই পানীয় তৈরি হয়েছিল। তার পরে ১৮৬০ সালে এটিকে বোতলে ভরে বিক্রি করা হয়। বিশিষ্ট উদ্যোগপতি জে পি মরগ্যানের সংগ্রহে থাকা মোট তিনটি প্রাচীন বোতলের মধ্যে এটি অন্যতম। উত্তরাধিকারীরা মালিকানা পেয়েছিল এই বোতলের। তেমনই এক পারিবার থেকে বোতলটি সংগ্রহ করে অনলাইনে নিলামে তোলা হয়।

পরে কেউ এতে বিয়ার বা ওয়াইন ভরেছিল
আর তাতেই তার দাম উঠেছে ১ লক্ষ ৩৭ হাজার মার্কিন ডলার, টাকার অঙ্কে যা প্রায় ১ কোটি। শুধু এটিই নয়, আরও একটি বোতল সংগ্রহ করা হয়েছে। যেটি একটি প্রাচীন বোতলই শুধু নয়, এটি পাওয়া গিয়েছে বালটিক সাগরের তলা থেকে। প্রত্নতত্ত্ববিদরা যখন এটি খুঁজে পান, তখন দেখেন সেটিকে আগের মতোই চাপা দেওয়া আছে। এর আগে খোদাই করা হয়েছে জার্মানির বিখ্যাত
পানীয় জলের ব্র্যান্ড Selters-এর নাম। মনে করা হচ্ছে ১৮০৬ থেকে ১৮৩০-এর মধ্যে কেনা হয়েছিল এটি। পরে কেউ এতে বিয়ার বা ওয়াইন ভরেছিল।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications