মায়ানমারে ভূমিকম্পের ৭২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার এক জীবিত মহিলা! মৃত্যু মিছিল অব্যাহত

মায়ানমারের (Myanmar) একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে এক নারীকে এবার উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২০০০ জন নিহত হওয়ার তিন দিন পর ওই নারীকে জীবিত অবস্থায় উদ্ধার অভিযানে এক নতুন আলোর আশা দেখা দিয়েছে। ইতিমধ্যে মায়ানমার এবং থাইল্যান্ডের অনুসন্ধানকারীরা আরও জীবিতদের খুঁজে বের করার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে।

সোমবার অর্থাৎ ৩১ শে মার্চ একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চিনা সরকার একটি পোস্ট করেন। এই পোস্টে জানানো হয়েছে, মান্দালয় শহরে গ্রেট ওয়াল হোটেলের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করা (Woman rescued alive 3 days after earthquake) হয়েছে। ঘটনায় মায়ানমার এবং থাইল্যান্ডের উদ্ধারকারীদের (Rescuers from Myanmar and Thailand) মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপে আরও জীবিতদের খুঁজে বের করার প্রাণপণ চেষ্টা করা হচ্ছে।

Myanmar earthquake

তবে অন্যদিকে ধ্বংসস্তূপে নিচে আরও কিছু মৃতদেহ খুঁজে পাওয়ার আশঙ্কাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় প্রায় দশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ১৭০০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কিন্তু ওয়াল ট্রিট জার্নাল জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২০২৮ জন। তাৎক্ষণিকভাবে রাইটার্স নতুন মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

মায়ানমারের চিনা দূতাবাস (Chinese Embassy) একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টা পর মান্দালয়ের গ্রেট ওয়াল হোটেলের ধ্বংসস্তূপ থেকে একটি উদ্ধারকারী দল এক মহিলাকে উদ্ধার করেছে। আরো জানানো হয়েছে, আহত ওই মহিলার অবস্থা স্থিতিশীল। জাতিসংঘ পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মধ্য মায়ানমারে আনুমানিক ২৩ হাজার ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের জন্য দ্রুত ত্রাণ সরবরাহ করছে।

ভারত, চিন এবং থাইল্যান্ড মায়ানমারের প্রতিবেশীদের মধ্যে রয়েছে যারা প্রাণ সামগ্রী এবং দল পাঠিয়েছে। অন্যদিকে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং রাশিয়া থেকেও সাহায্য এবং কর্মী পাঠানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র "মিয়ানমার-ভিত্তিক মানবিক সহায়তা সংস্থাগুলির মাধ্যমে" ২০ লক্ষ ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের অধীনে ব্যাপকভাবে ছাঁটাইয়ের মধ্য দিয়ে যাওয়া ইউএসএআইডির একটি জরুরি প্রতিক্রিয়া দল মায়ানমারে মোতায়েন করা হচ্ছে।

Take a Poll

তবে অন্যদিকে একটি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, ভূমিকম্পের পর সেনাবাহিনী এখনো গ্রামগুলিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ত্রাণ সহায়তা করার জন্য অবিলম্বে যুদ্ধ বিরতির আহবান জানিয়েছেন। ৫ কোটি ৫০ লক্ষ মানুষের দেশটিতে সেতু, মহাসড়ক, বিমানবন্দর এবং রেলপথ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে মানবিক প্রচেষ্টা ধীর হয়ে গিয়েছে। অন্যদিকে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত, ৩৫ লক্ষেরও বেশি মানুষকে ঘর ছাড়া এবং স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া সংঘাত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ২৮ শে মার্চ স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মায়ানমারের কেন্দ্রীয় অঞ্চলের ৭.৭ মাত্রায় ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ১৭. ২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

প্রথম কম্পনের ১২ মিনিট পর ৬.৪ মাত্রার আফটার শক হয়। ভূমিকম্পের পর রাজধানী নেপিডো ও মান্দালয়, সাইগাইং সহ ছটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। এই ভূমিকম্প কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। তবে এখনও অবধি চলছে উদ্ধার কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+