দাউদকে সামনে রেখে এবার পাকিস্তানের নয়া ছক! ভারতে নাশকতা চালাতে নয়া গেমপ্ল্যানে পাক গুপ্তচর সংস্থা
কয়েক সপ্তাহ আগেই ইসলামাবাদে এক গোপন ডেরায় বিভিন্ন জঙ্গি শিবিরের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রতিনিধিরা।
কয়েক সপ্তাহ আগেই ইসলামাবাদে এক গোপন ডেরায় বিভিন্ন জঙ্গি শিবিরের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রতিনিধিরা। ভারতীয় গোয়েন্দা সংস্থার খবর অনুযায়ী , এই বৈঠকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাল্টা প্রতিশোধ স্পৃহায় ভারতে নাশকতা ছড়ানোর চেষ্টা করে চলেছে পাকিস্তান। আর সেই প্রসঙ্গেই উঠে এসেছে নয়া খবর।

ভারত বিরোধীদের সঙ্গে নিয়ে ইসলামাবাদের নাশকতার ছক!
ভারত বিরোধী দাউদকে এবার ভারতের মাটিতে নাশকতা ছড়ানোর কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ। মূলত , জঙ্গি অনুপ্রবেশে যখন বারবার দিল্লির কাছে ইসলামাবাদ পরাস্ত হয়েছে, তখন দাউদকে কাজে লাগিয়ে অস্ত্রের যোগান নিয়ে নাশকতার ছক কষছে ইসলামাবাদ। এমনই তথ্য দিচ্ছে ভারতীয় গোয়েন্দাদের নকুন রিপোর্ট।

আজহারের ভাইর অসগরকে নাশকতার দায়িত্ব
জইশ প্রধান মাসুদ আজহারের ভাই, রউফ মহম্মদ অসগরকে ভারতে নাশকতা ছড়াবার দয়িত্বে পাকিস্তান রেখেছে বলে খবর। গোটা গেমপ্ল্যান পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কথা অনুযায়ী হয়ে চলেছে। রউফের দায়িত্ব পড়েছে, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর। রাজস্থানের কেরান সেক্টর দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে জইশ নেতা ও আইএসআই-এর কথা বার্তাও চলেছে বলে খবর।

পাক গুপ্তচর ও পাক জঙ্গিদের সংঘবদ্ধ চেষ্টা
ভারতে পাকিস্তানের তরফে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর জন্য পাক গুপ্তচর সংস্থা নিজস্ব গুপ্তচরদের পাকিস্তানের মনসুর খান গ্রামে প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে, প্রশিক্ষণ চলছে জঙ্গিদেরও। আর গোটা নাশকতার কর্মপ্রক্রিয়ায় অস্ত্র , অর্থ দিয়ে সাহায্য় করে চলেছে দাউদ। এমনই তথ্য উঠে এসেছে ভারতীয় গোয়েন্দাসূত্রে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications