ভাইরাস থাকবে অনেকদিন! এখনও অনেক লড়াই বাকি, করোনা সঙ্কটে সতর্কবাণী হু-র
এখনও অনেক লড়াই বাকি রয়েছে, করোনা নিয়ে এমনটাই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আরও বলেছে সংকট এখনও শেষ হয়ে যাচ্ছে না।
এখনও অনেক লড়াই বাকি রয়েছে, করোনা নিয়ে এমনটাই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা আরও বলেছে সংকট এখনও শেষ হয়ে যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অনেক দেশ এই মুহুর্তে লড়াইয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে একলক্ষ আশি হাজারে।

আমেরিকার প্রতি সতর্কবার্তা
বিশ্বের বৃহত্তম অর্থনীতির প্রতি সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, দ্বিতীয় করোনা ভাইরাসের ঢেউ শুরু হয়ে যেতে পারে। প্রসঙ্গত আমেরিকা ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু ব্যবসা শুরুর কথা জানিয়েছে।

কোনও ভুল করবেন না, সতর্কবার্তা হু প্রধানের
অনেক দেশই লকডাউন শিথিল করেছে। যার জেরে হু-র প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস বলেছেন, কোনও ভুল করবেন না। সবাইকে অনেক দূর যেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। দীর্ঘ সময় ভাইরাস আমাদের সঙ্গেই থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইউরোপে ১১০০০০ জনের বেশি মানুষের মৃত্যু
করোনার সংক্রমণে ইউরোপে কমপেক্ষ ১১০০০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ইতালি। মৃতের সংখ্যার নিরিখে এখন আমেরিকার পরেই তাদের স্থান।

আশার আলো জার্মানি ও ব্রিটেনে
বুধবার জার্মানি থেকেও ভ্যাকসিন নিয়ে স্বস্তির খবর পাওয়া গিয়েছে। সেখানকার নিয়ন্ত্রক সংস্থা পিইআই মানুষের ওপর ট্রায়াল চালানোর জন্য অনুমতি দিয়েছে। এই ভ্যাকসিনটি তৈরি করেছে জার্মানির সংস্থা বায়োএনটেক এবং আমেরিকার সংস্থা ফাইজার। জার্মানির নিয়ন্ত্রক সংস্থা পিইআই বায়োএনটেকের ট্রায়াল নিয়ে যথেষ্টই আশাবাদী। সেখানেও ১৮-৫৫ বছর বয়সী ২০০ স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল টালানো হবে। দ্বিতীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ গ্রুপের মধ্যে করা হবে। এপ্রিলের শেষে এই কাজ শুরু হবে। তবে ফলাফল আসতে জুলাইয়ের শুরু হয়ে যাবে বলে হয়েছে বায়োএনটেকের তরফে।
বৃহস্পতিবার ব্রিটেনে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু। যা নিয়ে কাজ করছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। শিমপাঞ্জির দেহে পাওয়া ভাইরাসের ওপরেই এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এনিয়ে কাজ করছে। প্রথম পর্যায়ে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৫১০ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা চালানো হবে। রিসার্চ ডিরেক্টর অধ্যাপক সারা গিলবার্ট জানিয়েছেন, তারা ৮০ শতাংশ আশাবাদী। সংস্থার লক্ষ্য সেপ্টেম্বরের মধ্যে ১০ লক্ষ ভ্যাকসিন তৈরি করা।












Click it and Unblock the Notifications