Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রহমানউল্লাহ লাকানওয়াল কে? হোয়াইট হাউসের কাছে ‘জঙ্গি’ হামলায় চিহ্নিত আফগান নাগরিক, কী বললেন ডোনাল্ড ট্রাম্প?

হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় চারিদিকে উত্তেজনা তুঙ্গে। হোয়াইট হাউসের একটু দূরে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডে থাকা দুই সদস্যকে গুরুতরভাবে আহত করে এক বন্দুকবাজ। মার্কিন প্রেসিডেন্ট এই ঘটনাটিকে জঙ্গি হামলা বলে অভিহিত করেছেন। ওয়াশিংটন, ডিসিতে ন্যাশনাল গার্ডকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্ণিত করা হয়েছে। জানা গেছে ওই বন্দুকধারী একজন আফগান নাগরিক। বয়স ২৯। নাম রাহমানুল্লাহ লাকানওয়াল।

হোয়াইট হাউসের দাবি, ওই দুই সদস্যই প্রাণঘাতী আঘাতের শিকার হয়েছেন। তড়িঘড়ি করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তাঁরা আশঙ্কাজনক অবস্থার মধ্যে রয়েছেন। ২৯ বছর বয়সী ওই আফগান নাগরিক, ২০২১ সালে অপারেশন অ্যালিস ওয়েলকামের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। একজন কর্মকর্তার মতে, এই হামলাটির গুরুত্বের কথা বিবেচনা করে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে ঘটনাটিকে তদন্ত করা হচ্ছে।

এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে, রাহমানুল্লাহ লাকনওয়ালের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তিনি অবৈধভাবে সেই দেশে ছিলেন। ঘটনারটি ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সন্দেহভাজনের নাম ও পরিচয় সামনে আসতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করেছেন।

এখন প্রশ্ন হচ্ছে কে এই রাহমানুল্লাহ লাকানওয়াল?

মার্কিন সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন রহমানউল্লাহ লাকানওয়াল নামের ওই ব্যক্তি আমেরিকায় আসেন। ২০২১ সালে তালিবান ক্ষমতা দখল হওয়ার পরে আফগানিস্তান থেকে সেসমস্ত নাগরিকরা পালিয়ে গিয়েছিলেন, তাঁদের আমেরিকায় প্রবেশের সুযোগ করে দেয় বাইডেন সরকার।

কিছু সংবাদমাধ্যম জানিয়েছে যে, রহমানউল্লাহ-র পরিচিত কয়েকজন বলেছেন, ওয়াশিংটনের বেলিংহামে বাস করত রহমানউল্লাহ। এই ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

তিনি এই ঘটনাকে জঙ্গি হামলা বলেছেন। বন্দুকবাজকে 'জানোয়ার' এবং আফগানিস্তানকে 'নরকের সমান' বলেও কটাক্ষ করেছেন তিনি। তিনি আরও বলেন, ' ঘটনাটি মানবতার উপরে আঘাত হেনেছে। এর বড় মূল্য চোকাতে হবে।'

এই ঘটনাটি গোটা যাওয়ার পরে পরেই ওয়াশিংটন ডিসি-তে আরও ৫০০ ন্যাশনাল গার্ড পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের কথায়, 'জো বাইডেনের আমলে আমেরিকায় আসা প্রত্যেকটি আফগান নাগরিকের পরিচয় ভালোকরে খুঁটিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্তও করা হবে।' সেইসঙ্গে তিনি আফগানদের অভিবাসন বন্ধ করার নির্দেশও দিয়েছেন।

এই ঘটনার ঘটানোর পেছনে রাহমানুল্লাহ লাকানওয়ালের কী উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি। মামলাটির তদন্ত চলছে। তদন্তের পরেই তার উদ্দেশ্য কী ছিল তা জানা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+