তৃতীয় বিশ্বের দেশ গুলোকে হুঁশিয়ারি ট্রাম্পের! কোন কোন দেশের অভিবাসন বন্ধ হতে পারে? তালিকায় কী ভারতও?
হোয়াইট হাউসের একটু দূরে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের উপর একজন আফগান নাগরিক গুলি চালায়। সেই ঘটনার পরেই বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মার্কিন অভিবাসন নীতি নিয়ে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি তাঁর দেশের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য তৃতীয় বিশ্বের দেশের অভিবাসন বন্ধ করে দেবেন। অর্থাৎ অন্য দেশ থেকে এসে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য অভিবাসন নেওয়া বন্ধ করবেন বলে বার্তা দিয়েছেন।

তিনি তাঁর নিজস্ব সমাজ মাধ্যমে জানিয়েছেন, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে আমেরিকায় অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। ট্রাম্পের এই ঘোষণার কারণে বিশ্বজুড়ে গভীর প্রভাব পড়তে পারে। পাশাপাশি চাকরির জন্য, উচ্চশিক্ষার জন্য যে সমস্ত মানুষেরা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক তাঁরা ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।
তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, "হাজার হাজার মানুষের কোনও রকম তথ্য যাচাই না করেই আমাদের দেশে এ ভাবে চলে আসতে দেওয়া হয়।আমরা এই সমস্যার সমাধান করব। কিন্তু কখনই ভুলব না, জো বাইডেন আমাদের দেশে কী কী সর্বনাশ করে গিয়েছেন। আমরা প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে আছি। কিন্তু এই অভিবাসন নীতি অনেকের জীবনযাত্রার মান নষ্ট করেছে। আমি সমস্ত তৃতীয় বিশ্বের দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ী ভাবে বন্ধ করে দেব। জো বাইডেনের আমলে যত অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, সমস্তটাই বাতিল করব। আমেরিকায় যাদের প্রয়োজন নেই, যারা আমাদের দেশকে ভালোবাসতে পারে না তাদের অপসারণ করব।"
ট্রাম্পের এই ঘোষণার ফলে তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি হতে পারে?
'তৃতীয় বিশ্ব' শব্দটি বহুদিনের একটি প্রচলিত শব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্ব আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নকেন্দ্রিক দু'টি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। সেই সময় পুঁজিবাদী ভাবধারায় বিশ্বাসী আমেরিকার নেতৃত্বাধীন দেশগুলিকে 'প্রথম বিশ্ব', সমাজবাদী ভাবধারায় বিশ্বাসী সোভিয়েতের নেতৃত্বাধীন দেশগুলিকে 'দ্বিতীয় বিশ্ব' বলা হত। আর এই দুইয়ের মধ্যে যে সমস্ত দেশ কোনও পক্ষেই ছিল না, সেই দেশগুলি হয়ে গিয়েছিল 'তৃতীয় বিশ্ব'। প্রথম বিশ্ব বলতে আমেরিকা ও তার সঙ্গী দেশগুলি ও ইউরোপীয় দেশগুলির পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়াকে বোঝানো হয়েছে । দ্বিতীয় বিশ্ব বলতে সোভিয়েত ইউনিয়ন (আজকের রাশিয়া) এবং তার পূর্ব ইউরোপীয় সঙ্গী দেশ, কিউবা, চিনকে বোঝানো হয়েছে। আর যে দেশগুলি এই দুই পক্ষের কোনওদিকেই ছিল না অর্থাৎ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, এশিয়ার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বোঝানো হয়েছে। সেই সময় ভারতও তৃতীয় বিশ্বের দেশ নামেই পরিচিত ছিল।
পরবর্তী সময়ে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে দরিদ্র ও অনুন্নত দেশগুলিকেই মূলত বোঝানো হয়। তাই মনে করা হচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'তৃতীয় বিশ্বের দেশ' বলতে এই ধরনের দেশগুলিকেই বোঝাচ্ছেন। এশিয়া ও আফ্রিকার মতো একাধিক দেশ এই তালিকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে । এই তালিকায় আফগানিস্তানও থাকতে পারে। তবে সাম্প্রতিক প্রেক্ষিতে ভারত তৃতীয় বিশ্বের দেশ নয় বরং এটি একটি উন্নয়নশীল দেশ। চাকরির ক্ষেত্রে বা উচ্চশিক্ষার জন্য ভারত থেকে বহু মানুষই আমেরিকায় যান। ফলে ট্রাম্পের এই নতুন অভিবাসন নীতি ভারতের ওপরে প্রযোজ্য হবে কি না, এখনও ধোঁয়াশার মধ্যে আছে।
চলতি বছরের জুন মাসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ১৯টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড পর্যালোচনা করে দেখা হবে। সেই ১৯টি দেশ হল- আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকোয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications